টেকনাফে নৌবাহিনীর অভিযানে আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

fec-image

কক্সবাজারের টেকনাফে নৌবাহিনীর বিশেষায়িত ফোর্স ‘সোয়াডস’ এক শ্বাসরুদ্ধকর অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিদেশি আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও ইয়াবা উদ্ধার করেছে। রবিবার (২৬ এপ্রিল) দিবাগত রাতে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের ফুলের ডেইল এলাকায় এই বিশেষ অভিযানটি পরিচালিত হয়।

গোপন সংবাদের ভিত্তিতে নৌবাহিনীর দুটি সুসংগঠিত আভিযানিক দল চিহ্নিত সন্ত্রাসী ও ওয়ারেন্টভুক্ত আসামি ‘ভুট্টু সাইফুল’-এর সহযোগী এম দেলোয়ার হোসেনের বাড়িতে তল্লাশি চালায়। অভিযানে উক্ত বাড়ি থেকে ২টি G3 রাইফেল, ১টি এমএ ১ রাইফেল, ৮টি ম্যাগাজিন, ১৯০ রাউন্ড তাজা গুলি এবং ১০ রাউন্ড খালি কার্তুজ উদ্ধার করা হয়। এছাড়া পাচারের উদ্দেশ্যে মজুদ রাখা ২৮ হাজার পিস ইয়াবাও জব্দ করে নৌবাহিনী।

​বাংলাদেশ নৌবাহিনী এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, নিয়মিত মাদকবিরোধী ও সন্ত্রাস দমন অভিযানের অংশ হিসেবে এই কার্যক্রম পরিচালিত হয়েছে। উদ্ধারকৃত এসব আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও মাদকদ্রব্য পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করা হয়েছে। জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতে এবং এলাকা থেকে মাদক ও অপরাধ নির্মূল করতে নৌবাহিনীর এই কঠোর নজরদারি ও বিশেষ অভিযান আগামীতেও অব্যাহত থাকবে বলে জানানো হয়।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: টেকনাফ
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন