Notice: Trying to get property 'post_excerpt' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 56

Notice: Trying to get property 'guid' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 58

তথ্য আইনে সকলেরই তথ্য পাওয়ার অধিকার রয়েছে: প্রফেসর ড. খুরশিদা বেগম

01-12-2016_matiranga-news-pic-04

নিজস্ব প্রতিবেদক:

তথ্য অধিকার আইন সরকারের একটি মহতি উদ্যোগ দাবী করে তথ্য কমিশনার প্রফেসর ড. খুরশিদা বেগম বলেন, তথ্য আইনে সকলেরই তথ্য পাওয়ার অধিকার রয়েছে। জনগণের ট্যাক্সের টাকায় এদেশ পরিচালিত হচ্ছে উল্লেখ করে বলেন, জনগণের ট্যাক্সের টাকায় কি হচ্ছে তা জানার অধিকার প্রতিটি মানুষেরই রয়েছে। স্বাধীনতা-সার্বভৌমত্ব ও দেশের অখণ্ডতার জন্য হুমকি রয়েছে এমন কোন তথ্য চাওয়া যাবেনা উল্লেখ করে তিনি বলেন, আদালতে চলমান কোন মামলা-মোকদ্দমার সম্পর্কে তথ্য চাওয়া যাবেনা।

বৃহস্পতিবার বিকাল ৩টার দিকে উপজেলা পর্যায়ে তথ্য অধিকার আইন-২০০৯ বিষয়ক অবহিতকরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন। তথ্য কমিশন ও মাটিরাঙ্গা উপজেলা প্রশাসন যৌথভাবে এ অবহিতকরণ সভার আয়োজন করে।

মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার বিএম মশিউর রহমানের সভাপতিত্বে মাটিরাঙ্গা শিল্পকলা একাডেমী মিলনায়তনে অনুষ্ঠিত অবহিত করণ সভায় স্বাগত বক্তব্য রাখেন তথ্য কমিশনের সহকারী পরিচালক মো: সাহাদাত হোসেন।

কোথায় কতো টাকা বরাদ্ধ দেয়া হয়েছে, বাজেটে কোন খাতে কতো টাকা বরাদ্ধ রাখা হয়েছে তা জানার অধিকার প্রতিটি নাগরিকের রয়েছে। দেশের প্রতি ইঞ্চি ভূমির উপর আমাদের রক্ত মিশে আছে উল্লেখ করে তিনি বলেন, যাদের টাকা ও নির্বাচিত প্রতিনিধি দ্বারা দেশ পরিচালিত হয় তাদের কাছে জবাবদীহিতা নিশ্চিত করতেই এ আইন।

কোনো কার্যালয়ে তথ্য পাওযার জন্য সংশ্লিষ্ট তথ্য কর্মকর্তার কাছে লিখিত আবেদন করতে হবে জানিয়ে তিনি বলেন,  আবেদনে আপনার কাঙ্খিত তথ্যের ব্যাপারে লিখতে হবে। আইন অনুযায়ী ২০ কার্যদিবস, বিশেষ ক্ষেত্রে ৩০ কার্যদিবসের কর্তৃপক্ষ আপনার তথ্য দিতে বাধ্য। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তথ্য দিতে অপারগ হলে আপনাকে ১০ দিনের মধ্যে জানাবে। ক্ষেত্রবিশেষে ২৪ ঘন্টার মধ্যেই তথ্য পাওয়া যাবে বলেও মন্তব্য করেন তিনি।

সভাপতির বক্তব্যে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার বিএম মশিউর রহমান তথ্য অফিসার না থাকার বিষয়টি উল্লেখ করে, জেলা ও উপজেলা পর্যায়ে তথ্য কমিশনের প্রতিনিধি থাকলে মানুষের তথ্য প্রাপ্তি আরও সহজতর হবে বলে তিনি মতপ্রকাশ করেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন