নাইক্ষ্যংছড়িতে বিজিবির সাথে সীমান্তবর্তীদের মতবিনিময়


নাইক্ষ্যংছড়ি সীমান্তের ঘুমধুমে মাদক, মাইন বিস্ফোরণ ও চোরাচালান প্রতিরোধ প্রসঙ্গে স্থানীদের সাথে জনসচেতনতামূলক মতবিনিময় সভা করেছে বিজিবি।
সোমাবার ২১ জুলাই দুপুরে ঘুৃমধুম উচ্চ বিদ্যালয় মিলনায়তনে ৩৪ বিজিবির আয়োজনে সমবায় কর্মকর্তা ও ইউনিয়ন পরিষদের প্রশাসক কাবুরী মার্মার সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন ৩৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল এস এম খায়রুল আলম।
অধিনায়ক বলেন, সীমান্ত এলাকা দিয়ে মাদক ও চোরাচালান রোধে কঠোর অবস্থানে রয়েছে বিজিবি। মাদকের কারণে দেশ ধ্বংস হয়ে যাচ্ছে। মাদক নির্মূলে সবাইকে সচেতন হবে।
এসময় নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলাম চৌধুরী, ৩৪ বিজিবির উপ-অধিনায়ক মেজর মেহেদী হাসান আশিক,
ঘুমধুম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহাজাহানসহ অনেকে বক্তব্য রাখেন।

পরে সীমান্তে মাইন বিস্ফোরণে আহতদের মাঝে আর্থিক সহায়তা ও শিক্ষার্থীদের হাতে খেলা ও পুরস্কার সামগ্রি প্রদান করা হয়।

















