নাফাখুম,আমিয়াখুম এলাকায় আটকে থাকা ৯০ জন পর্যটক ফিরেছে থানচিতে

fec-image

টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে বান্দরবানের থানচি উপজেলার নাফাখুম,আমিয়াখুম এলাকায় আটকে পড়া ৯০ জন পর্যটক নিরাপদে থানচিতে সদরে পৌঁছেছেন।

মঙ্গলবার (৭জুলাই) বিকাল চারটায় রেমাক্রী ও পদ্দমুখ হয়ে থানচি পৌছান। তবে অনান্য পর্যটন কেন্দ্রে আরো কয়েকজন আটকে রয়েছে বলে জানিয়েছে থানচি ট্যুরিস্ট গাইডের সাবেক সাধারণ সম্পাদক মামুনুর রশীদ।

তিনি জানিয়েছে, উপজেলা প্রশাসনে নির্দেশনায় থানচি ঘাট হয়ে রেমাক্রী ও পদ্দমুখ এলাকায় আটকে থাকা পর্যটকদের উদ্ধার করতে যায়। সেসময় নিরাপত্তা জন্য লাইফ জ্যাকেটসহ প্রয়োজনীয় সামগ্রী নিয়ে উদ্ধারে একটি গাইডের টিম রওনা দেয়। পরে আটকে থাকা ধাপে ধাপে নৌকা যোগের মাধ্যমে বিকালে ৯০ জন পর্যটক পৌছান।

থানচি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আব্দুল আল ফয়সাল জানান, যারা আমিয়াখুম ও নাফাখুমে যেসব পর্যটক আটকে ছিল তাদেরকে নিরাপদে থানচি সদরে আনা হয়েছে। আর যেসব পর্যটক আটকে রয়েছে তারা নিরাপদে আছেন।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: পর্যটক, পাহাড়, বান্দরবান
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন