Notice: Trying to get property 'post_excerpt' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 56

Notice: Trying to get property 'guid' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 58

পানছড়ি বালিকা উচ্চ বিদ্যালয়ের বর্ণিল বনভোজন

GIRLS SCHOOL PIC

শাহজাহান কবির সাজু, পানছড়ি:

পানছড়িতে এক বর্ণিল বনভোজন করেছে পানছড়ি বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রীরা। উপজেলার একমাত্র নারী শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃক আয়োজিত এই বনভোজন উপলক্ষে আগমন ঘটে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান ও পানছড়ি উপজেলা চেয়ারম্যানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

শনিবার দিনের শুরুতেই বিদ্যালয় পড়ুয়া ছাত্রীরা তাদের বিদ্যালয় অঙ্গনকে সাজিয়ে তোলে বর্ণিল সাজে। রং-বেরংয়ের পেস্টুনে পুরো স্কুল ভবন সেজে উঠে এক অপরূপ সাজে। তার মাঝে আবার বাতাসে ভেঁসে বেড়ায় নানান শিল্পীর কণ্ঠে মনমাতানো সাম্পান ওয়ালা গানের সুরালো ধ্বনি। এরি মাঝে চলছে রান্নার আয়োজন। কেউ মাটি খুড়ে চুলো বানাচ্ছে, কেউ লাকড়ি টেনে দিচ্ছে, কেউ পানি দিচ্ছে আবার কেউবা বিভিন্ন তরকারি কাটায় ব্যস্ত। তদারকিতে রয়েছেন শিক্ষক-শিক্ষিকারা।

এ উপলক্ষে এক মত বিনিময় সভাও অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি প্রিয়ংকর চাকমা। বিদ্যালয় শিক্ষক সুপ্রীতি বড়ুয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান চাথোয়াই অং মার্মা। বিশেষ অতিথি হিসাবে ছিলেন পানছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান সর্বোত্তম চাকমা ও পানছড়ি থানা অফিসার ইনচার্জ মাইন উদ্দিন খান।

প্রধান অতিথি পানছড়ি বালিকা বিদ্যালয়ের বিগত দিনের ফলাফলে সন্তোষ প্রকাশ করেন। তিনি অত্র বিদ্যালয়ের আসবাবপত্র ক্রয়ের জন্য এক লাখ টাকা অনুদান ঘোষণা করেন এবং বিদ্যালয় অবকাঠামো ও ভবন নির্মাণের ব্যাপারে আশ্বাস প্রদান করেন।

বেলা ১টা থেকে স্কুল আঙ্গিনায় সকলে মিলে ভোজনের দৃশ্য এক অপরূপ সৌন্দর্যে ভেঁসে উঠে। বিদ্যালয় পড়ুয়া ছাত্রী দীপা নন্দী, দীপলি, শাহানা, রাবিয়া ও নার্সী চাকমারা বলেন দিনটি দারুণ উপভোগ করেছি। বিশেষ করে অতিথিদের উপস্থিতি আমাদের এ বনভোজনকে দারুণ চাঙ্গা করে তুলেছে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন