পানছড়ি ২০ বিজিবির ৩৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

20 BGB- 27

উপজেলা প্রতিনিধি, পানছড়ি :

৩৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে খাগড়াছড়ির পানছড়িতে এক প্রীতিভোজের আয়োজন করেছে পানছড়িস্থ ২০ বিজিবি লোগাং জোন। শুক্রবার দুপুর ২টায় ২০বিজিবি সদর দপ্তরে এ আয়োজন করা হয়েছে। খাগড়াছড়ি সেক্টর কমান্ডার খন্দকার ফরিদ হাসান কেক কেটে বিজিবির ৩৮তম প্রতিষ্ঠা বার্ষিকীর শুভ উদ্ভোধন করেন।

প্রীতিভোজে প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি জেলার সেক্টর কমান্ডার খন্দকার ফরিদ হাসান। বিশেষ অতিথি ছিলেন ৫১ বিজিবি অধিনায়ক লে. কর্ণেল আবুল কালাম আজাদ, ৪৭  বিজিবি অধিনায়ক লে. কর্ণেল মাহমুদ, পানছড়ি উপজেলা চেয়ারম্যান সর্বোত্তম চাকমা, খাগড়াছড়ি জোন এ্যাডজুটেন্ট ক্যাপ্টেন অনিক রাজ, পানছড়ি সাব জোন কমান্ডার ল্যা: মেহরাব।

অনুষ্ঠান শুরুতে ২০ বিজিবি অধিনায়ক লে. কর্ণেল জাহাংগীর হোসেন উপস্থিত সকল অতিথিদের ধন্যবাদ জানান এবং ২০বিজিবির প্রতিষ্ঠা সম্পর্কে ইতিহাস তুলে ধরেন।

খাগড়াছড়ি সেক্টর কমান্ডার খন্দকার  ফরিদ হাসান সকলকে ধন্যবাদ জানিয়ে বিজিবির সকল সদস্যদেরকে আন্তরিকভাবে নিজ নিজ কর্ম সম্পাদন করার আহবান জানিয়ে বলেন, আপনারা দায়িত্বের প্রতি খুবই আন্তরিক। দেশ, মাটি ও মাতৃভূমি সুরক্ষায় আরো আন্তরিকভাবে দায়িত্ব পালন করার আহবান জানান তিনি।

অনুষ্ঠানে পানছড়ি উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান বকুল চন্দ্র চাকমা, পানছড়ি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুস সামাদ মোড়ল, উপজেলা আওয়ামী লীগ সভাপতি মো: বাহার মিয়া, বিএনপি সভাপতি মো: বেলাল হোসেন, চেংগী ইউপি চেয়ারম্যান অনিল চন্দ্র চাকমা, লোগাং ইউপি চেয়ারম্যান সমর বিকাশ চাকমা, লতিবান ইউপি চেয়ারম্যান শান্তি জীবন চাকমা, উপজেলায় কর্মরত সংবাদকর্মীসহ উপজেলার বিভিন্ন অধিদপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন