পার্বত্য চট্টগ্রামে দায়িত্ব পালনকালে শহীদ হওয়া ওয়ারেন্ট অফিসার নাজিম উদ্দিনের তৃতীয় শাহাদাতবার্ষিকী আজ

fec-image

পার্বত্য চট্টগ্রামে দায়িত্ব পালনকালে শহীদ হওয়া ওয়ারেন্ট অফিসার মো. নাজিম উদ্দিনের তৃতীয় শাহাদাতবার্ষিকী আজ। তিনি ৩ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের অধীনে বান্দরবান অঞ্চলের রুমা জোনে সুবেদার মেজর হিসেবে দায়িত্ব পালন করছিলেন। সৎ, মেধাবী ও দায়িত্বনিষ্ঠ সৈনিক হিসেবে তিনি দীর্ঘদিন দক্ষতার সঙ্গে বাংলাদেশ সেনাবাহিনীর দায়িত্ব পালন করেন।

২০২৩ সালের ১২ মার্চ জাতীয় শিশু দিবস উপলক্ষে বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে বান্দরবানের রোয়াংছড়ির দুর্গম পাহাড়ি এলাকায় মা ও শিশুদের বিনা মূল্যে স্বাস্থ্যসেবা দেওয়ার উদ্দেশ্যে যাওয়া দলের নিরাপত্তায় নিয়োজিত সেনাসদস্যদের ওপর সশস্ত্র সন্ত্রাসী দল অতর্কিত গুলিবর্ষণ করে। সহযোদ্ধাদের সাথে নিয়ে সাহসিকতার সঙ্গে সন্ত্রাসীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার এক পর্যায়ে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন মাস্টার ওয়ারেন্ট অফিসার নাজিম উদ্দিন।

শহীদ হওয়ার আগ পর্যন্ত মাস্টার ওয়ারেন্ট অফিসার নাজিম উদ্দিন ৩০ বছর অত্যন্ত সততা, নিষ্ঠা এবং পেশাদারত্বের সঙ্গে বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালন করেছেন। তিনি রংপুর সদরের ঘাঘটপাড়া গ্রামের বাসিন্দা।

শহীদ ওয়ারেন্ট অফিসার মো. নাজিম উদ্দিনের তৃতীয় শাহাদাতবার্ষিকী উপলক্ষে তাঁর আত্মত্যাগের কথা স্মরণ করেন বাংলাদেশ সেনাবাহিনী।

বাংলাদেশ সেনাবাহিনী এক বিবৃতিতে জানায়, দেশের নিরাপত্তা ও পার্বত্য অঞ্চলে স্থিতিশীলতা রক্ষায় নিজের জীবন উৎসর্গকারী এই বীর সেনাসদস্যের আত্মত্যাগ জাতির জন্য গর্বের। তাঁর অসামান্য সাহসিকতা ও অবদানের স্বীকৃতিস্বরূপ তাঁকে সেনাবাহিনী পদক (এসবিপি)-এ ভূষিত করা হয়।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: বাংলাদেশ সেনাবাহিনী, শহীদ, সংগঠন
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন