পাহাড়ে কৃষি বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজ চাইলেন ওয়াদুদ ভুইয়া

fec-image

পার্বত্য চট্টগ্রামে কৃষি বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজ চান খাগড়াছড়ি আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য আব্দুল ওয়াদুদ ভুইয়া।

বুধবার (২২ এপ্রিল) ত্রয়োদশ জাতীয় সংসদ অধিবেশনের ১৯ তম কার্যদিবসে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় দাঁড়িয়ে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে এই চাওয়ার কথা বলেন তিনি।

পাহাড়ের জনগণকে ধন্যবাদ জানিয়ে আবদুল ওয়াদুদ ভুইয়া বলেন, “আমি পাহাড়ের জনগণকে ধন্যবাদ জানাতে চাই। পাহাড়ের জনগণ পাহাড়ি বাঙালি সবাই আমাকে তৃতীয়বারের মতো নির্বাচিত করেছে। সেই পাহাড়ের গণমানুষের জন্য, পাহাড়ের শান্তি প্রতিষ্ঠার জন্য আমি প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। সেখানে কৃষি বিশ্ববিদ্যালয় অত্যন্ত জরুরি। পার্বত্য জেলার মানুষের চিকিৎসায় কষ্ট দিতে অসহায় লাগে। টারশিয়ারি লেভেলের বিশেষায়িত হাসপাতাল ও মেডিক্যাল কলেজ স্থাপন করার জন্য আমি আবেদন জানাচ্ছি।”

পাহাড়ের বন রক্ষার কথা উল্লেখ করে তিনি বলেন, “বন একটা সম্পদ, আমাদের দেশের এবং জাতির। বিগত আওয়ামী লীগ সরকার বনকে উজাড় করে দিয়েছে, ধ্বংস করে দিয়েছে। সেই বনকে রক্ষার জন্য একটি বন গবেষণাকেন্দ্র অত্যন্ত জরুরি, যা দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করবে।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: খাগড়াছড়ি, পার্বত্য চট্টগ্রাম
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন