ফলোআপ : পার্বত্য নিউজে সংবাদ প্রকাশের জেরে

পাহাড়ের বাঙালি নারীরাও পাচ্ছেন ডিপ্লোমা কোর্সের সুযোগ

fec-image

পার্বত্য নিউজে সংবাদ প্রকাশের জেরে অবশেষ জাতিসংঘের বিশেষায়িত সংস্থা ইউএনএফপিএ-এর অর্থায়নে তিন পার্বত্য জেলার বাঙালি নারীরাও তিন বছর মেয়াদে ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সে বিনামূল্যে সুযোগ পাচ্ছেন।
৫ মার্চ ঢাকাস্থ নার্সিং মিডওয়াইফারি অধিদপ্তরে মহাপরিচালক মো: আনোয়ার হোছাইন আকন্দ স্বাক্ষরিত নতুন বিজ্ঞপ্তিতে তিন বছর মেয়াদি ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর পরিবর্তে সকল জনগোষ্ঠীর জন্য উন্মোক্ত করা হয়।  এর আগে গত ২ মার্চের বিজ্ঞপ্তিতে শুধুমাত্র ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ৩শ প্রার্থীদের নেওয়া হবে জানানো হয়েছিল।  বিজ্ঞপ্তিতে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যানকে আগামী ৯ মার্চ, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যানকে ১০ মার্চ এবং বান্দরবান জেলা পরিষদকে ১১ মার্চ ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সে অধ্যায়নে আগ্রহী ও যোগ্য ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর নারী শিক্ষার্থীদের অংগ্রহণের নিমিত্তে ব্যাপকভাবে প্রচারসহ বিভিন্ন উপজেলা হতে শিক্ষার্থীদের মেলাস্থলে আনায়ন,তাৎক্ষণিক অনলাইন আবেদন সম্পন্ন লজিস্টিক সহায়তা ইত্যাদি কার্যক্রম গ্রহণে প্রয়োজনীয় সহযোগিতা প্রদানে অনুরোধ করা হয়।
এ প্রকল্পের উদ্দেশ ছিল তিন পার্বত্য জেলার দুর্গম প্রত্যন্ত অঞ্চলে বসবাসরত জনগোষ্ঠীর মাতৃ ও শিশু মৃত্যু রোধ, টেকসই প্রজনন স্বাস্থ্য সেবা নিশ্চিত ও নারীর ক্ষমতায়ন। এ নিয়ে ৪ মার্চ পার্বত্যনিউজে একটি প্রতিবেদন প্রকাশিত হলে পাহাড়ে প্রতিবাদের ঝড় উঠে।
এ ধরনের বিজ্ঞপ্তিকে বৈষম্যমূলক দারি করে প্রতিবাদ জানান পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের কেন্দ্রীয় মহাসচিব আলমগীর কবীর।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন