পেকুয়ায় দুর্বৃত্ত্বদের হামলায় স্কুল ছাত্রীসহ আহত ৩

 

নিজস্ব প্রতিনিধি, পেকুয়া :

পেকুয়ায় দুর্বৃত্ত্বদের হামলায় দশম শ্রেনীর ১ ছাত্রীসহ ৩জন আহত হয়েছে। পরে স্থানীয়রা উদ্ধার করে আহতদের পেকুয়া সদর হাসপাতালে ভর্তি করে। আহত স্কুল ছাত্রী জানিয়েছেন, ঘটনার সময় তার (মগনামা উচ্চ বিদ্যালয়ের) শিক্ষক আবু বক্কর হামলাকারীদের সাথেই উপস্থিত থেকে এ ঘটনা ঘটিয়েছে। ঘটনাটি ঘটেছে শনিবার রাতে উপজেলার মগনামা ইউনিয়নের মৌলভীর দ্বিয়া গ্রামে।

আহত জিকান সোলতানা উর্মি (১৬) ও তার ভাই সাঈদুল করিম পটু (২০) ওই এলাকার মাস্টার ছৈয়দুল করিমের পুত্র-কন্যা। উর্মি মগনামা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেনীর মানবিক বিভাগের ছাত্রী। অন্যদিকে পটু চট্টগ্রাম সিটি কলেজেরে অনার্স ১ম বর্ষের ছাত্র বলে জানা গেছে।

জানা যায়, ঘটনার দিন রাত আনুমানিক ১০ টার দিকে সাঈদুল করিম তার প্রতিবেশী বিয়ের পুর্ব পানশালা শেষে বাড়ি ফিরছিলেন। এ সময় পুর্ব শত্রুতার জের ধরে আগে থেকে ওঁৎ পেতে থাকা ওই এলাকার মৃত গোলাম মাবুদের পুত্র ও মগনামা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আবু বক্করের ইন্ধনে স্থানীয় মৃত ছৈয়দুল করিমের পুত্র নেজাম উদ্দিন, রিদুওয়ানুল হক, ছাদেকুর রহমান ও খাইরুল বশরের পুত্র নুরুল হুদা লাঠিশোটা নিয়ে তাকে মারধর করে। এ সময় ভাইকে উদ্ধার করতে বোন জিকান ও মা এগিয়ে আসলে ওই দূর্বৃত্তরা তাদেরকেও এলোপাতাড়ি মারধর করে গুরুতর আহত করে।

এ ব্যাপারে ছাত্রীর পিতা মাস্টার ছৈয়দুল করিম জানান, শিক্ষকের সামনে আমার মেয়েকে নির্যাতন করছে তারা। এ ব্যাপারে জানতে চাইলে অভিযুক্ত শিক্ষক আবু বক্করের মুঠোফোনে যোগাযোগকরা হলে তিনি বিষয়টি অস্বীকার করেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন