পেকুয়ায় শান্তিপূর্ণভাবে পালিত হলো অবরোধের প্রথম দিন

 

উপজেলা প্রতিনিধি, পেকুয়া :

নিদর্লীয় নিরপক্ষ তত্বাবধায়ক সরকারের দাবীতে ১৮ দলীয় জোটের ডাকা চতুর্থ দফায় ৭২ ঘন্টা অবরোধের প্রথম দিন পেকুয়া উপজেলায় শান্তিপূর্ণভাবে পালিত হয়েছে। আজ মঙ্গলবার সকাল ১০ টায় পেকুয়া উপজেলার বিভিন্ন স্থানে ঘুরে দেখা যায়, পেকুয়ার প্রধান সড়ক থেকে শুরু করে বিভিন্ন উপ-সড়কগুলোতে পর্যন্ত কোন ধরণের যানবাহন চলাচল করে নাই। পুরো সড়কগুলো ছিল রিক্সার দখলে। ফলে মানুষের চরম দূর্ভোগ পোহাতে হয়েছে।

ভোর ৭ টায় উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক কামরান জাদিদ মুকুট ও সদর ইউনিয়ন পশ্চিম জোন যুবদলের সভাপতি জয়নাল আবেদীনের নেতৃত্বে দুই শতাধিক নেতাকর্মীরা দলীয় কার্যালয়ের সামনে দাঁড়িয়ে অবরোধ সৃষ্টি করে দেয়। ফলে সকাল ৭ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত রাস্তায় কোন রিক্সা পর্যন্ত চলাচল করতে দেয়নি।

এদিকে উপজেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আহাছান উল্লাহের নেতৃত্বে সদর ইউনিয়নের সাকুরপাড় স্টেশনে নেতাকর্মীদের নিয়ে রাস্তায় বসে অবরোধ পালন করছে। নির্দলীয় নিরপক্ষ সরকার পূর্ণবহালের দাবীতে তারা বিভিন্ন শ্লোগান দিয়ে থাকে।

এদিকে উপজেলা শ্রমিকদলের সভাপতি মজিবুল হক চৌধূরী, উপজেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক জাহেদ হোসেন ও সদর ইউনিয়ন পশ্চিম জোন যুবদলের সাংগঠনিক সম্পাদক জাফর আলম, প্রচার সম্পাদক মো: ইউনুচ, ছাত্রনেতা রমেশ, রুবেল, যুবনেতা তারেক, দিদারের নেতৃত্বে একদল নেতাকর্মীরা পেকুয়া বাজারস্থ দলীয় কার্যালয়ের সামনে পিকেটিং করে।

অপর দিকে সাবেক রাবেতা হাসপাতাল গেইটে যুবনেতা বাদশার নেতৃত্বে একদল যুবদলের কর্মীরা পিকেটিং করে। ফলে উপজেলার গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে পুলিশ মোতায়ন ছিল। কয়েকজন রাজনীতিবিদ জানান, পেকুয়া চকরিয়া এলাকা বিএনপির ঘাটি বলে পরিচিত তাই অবরোধ ও হরতালের নাম ধরলেই এই সড়কগুলোতে কোন ধরণের যানবাহন চলাচল করে না।

এদিকে সরকারী বেসরকারী ও ব্যাংক বীমা অফিস খোলা থাকলেও চোখে দেখার মত লেনদেন হয়নি গ্রাহক ছিল শূন্য। মগনামা লঞ্চঘাটে গিয়ে দেখা যায় কোন লঞ্চ ঘাট ছেড়ে কোথাও যায়নি। তাদের অভিযোগ যাত্রী না থাকায় লঞ্চ ছাড়তে পারছে না। তাদের ব্যাপক ক্ষতি সাধিত হচ্ছে বলে জানান।

এ ব্যাপারে পেকুয়া থানার অফিসার ইনচার্জ হাবিবুর রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান বিএনপির ডাকা ৭২ ঘন্টা অবরোধের প্রথমদিন পেকুয়ায় কোন ধরণের ঘটনা ঘটেনি।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন