বাঙ্গাবাড়ি সীমান্ত থেকে ২৮ জনকে সরিয়ে নিয়েছে বিএসএফ

fec-image

চাঁপাইনবাবগঞ্জের বাঙ্গাবাড়ি সীমান্ত থেকে পুশ-ইন করা ২৮জনকে শূন্যরেক্ষা থেকে সরিয়ে নিয়েছে বিএসএফ। এদের মধ্যে ৬জন শিশু, ১২জন পুরুষ ও ১০জন নারী ছিল।

নওগাঁ ১৬ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আরিফুল ইসলাম মাসুম বলেন, বাঙ্গাবাড়ি বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় ১২ বিএসএফ ব্যাটালিয়ন কর্তৃক ২৮ (আটাশ) জন ব্যক্তিকে বাংলাদেশে পুশ-ইনের চেষ্টা বিজিবির তাৎক্ষণিক পদক্ষেপে প্রতিহত হয়। উক্ত ব্যক্তিবর্গ ভারতের অভ্যন্তরে শূন্য লাইন হতে প্রায় ৫০ গজ দূরে অবস্থান করছিল। বর্তমানে ভারতের অভ্যন্তরে সীমান্তের ১৫০ গজের মধ্যে উক্ত ব্যক্তিবর্গের অবস্থান এবং চলাচল পরিলক্ষিত হচ্ছে না। এতে ধারণা করা হচ্ছে, রাতের কোনো এক সময় বিএসএফ কর্তৃক তাদেরকে ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নিয়েছে বলে ধারণা করা হচ্ছে।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: বিএসএফ
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন