বান্দরবান সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে বাংলাদেশী যুবক আহত

fec-image

বান্দরবান নাইক্ষ্যংছড়ি ঘুমধুম সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে শফিউল আলম (৩৬) নামে এক ব্যক্তির পায়ের গোড়ালি উড়ে গেছে।

বুধবার (২৫ জুন) বিকাল সাড়ে তিনটায় সীমান্ত ৪১ পিলারে ভালুকিয়া নামক পাহাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

আহত ব্যক্তি- ঘুমধুম আমতলী গ্রামে মোহাম্মদ কালু ছেলে।

স্থানীয়রা জানান, দুপুরে মায়ানমার সীমান্তে এলাকায় নিজ কলা বাগানে কাজ করতে যায় শফিউল। এসময় মায়ানমার পুঁতে রাখা স্থলমাইন বিস্ফোরণের তার পায়ের গোড়ালি উড়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে কক্সবাজার এমএসএফ হাসপাতালে প্রেরণ করা হয়।

সত্যতা নিশ্চিত করে নাইক্ষ্যংছড়ি নির্বাহী অফিসার এনামুল হাসান বলেন, ঘুমধুমে স্থলমাইন বিস্ফোরণের এক ব্যক্তি আহত হয়েছে। তাকে হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

তিনি বলেন, ঘুমধুমে সীমান্তবর্তী কোন কোন এলাকায়  মাইন পুঁতে আছে সেগুলো সনাক্ত করে সেখানে লাল পতাকা টাঙানো হবে। যাতে করে ভবিষ্যতে সীমান্তের মানুষ এই দুর্ঘটনায় শামিল না হয়।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: বান্দরবান, মাইন বিস্ফোরণ
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন