Notice: Trying to get property 'post_excerpt' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 56

Notice: Trying to get property 'guid' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 58

বান্দরবানে ট্রাক চাপায় কালেক্টরেট স্কুল এন্ড কলেজের প্রভাষকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, বান্দরবান:

বান্দরবানের ট্রাক চাপায় মোটর সাইকেল আরোহী কালেক্টরেট কলেজের প্রভাষক শওকত হোসেনের (৩৪)  মৃত্যু হয়েছে। শনিবার(১৮ নভেম্বর) দুপুরে শহরের প্রবেশ পথে মেঘলা টিটিসি সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এঘটনায় চালককে আটক করতে পারেনি পুলিশ।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বান্দরবান-কেরানীহাট প্রধান সড়কে মোটর সাইকেল আরোহী বান্দরবান কালেক্টরেট স্কুল এন্ড কলেজের প্রভাষককে বিপরীত দিক থেকে বেপরোয়া গতিতে আসা (বগুড়া-ড-১১-০৩৪৮) ট্রাকটি মেঘলা সংলগ্ন টিটিসি মোড়ে চাপা দেয়। স্থানীয়রা শিক্ষককে উদ্ধার করে বান্দরবান হাসপাতালে নেয়া হলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শওকত হোসেনের বাড়ি চট্টগ্রামের লোহাগাড়ার পদুয়া পালপাড়া গ্রামে।

জেলা প্রশাসক দীলিপ কুমার বণিক জানান, প্রতিদিনের মত বাড়ি থেকে মোটর সাইকেল যোগে কলেজে আসার পথে মেঘলা টিটিসি সংলগ্ন এলাকায় ট্রাক চাপায় শওকত হোসেনের মৃত্যু হয়।

সদর হাসপাতালের মেডিকেল অফিসার আলমগীর জানান, মাথায় প্রচুর রক্তক্ষরণ হওয়ায় তার মৃত্যু হয়েছে।

সদর থানার এসআইশাহ আলম জানান, লাশ উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার পর পর ঘাতক ড্রাইভার পালিয়ে গেলেও রেইচা ক্যাম্পে ট্রাকটি আটক করা হয়েছে।

এদিকে খবর পেয়ে নিহত শিক্ষককে দেখতে হাসপাতালে ছুটে যান পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীবীর বাহাদুর উশৈসিং এমপি, জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক, পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়সহ আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা ও সহকর্মীরা।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন