বান্দরবানে রামদা খাল পুনঃখননে চাঁদা দাবি ও কাজে বাঁধা দানের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন

fec-image

বান্দরবানে রামদা খাল পুনঃখননে চাঁদা দাবি ও কাজে বাঁধা দানের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন করেছে এলাকাবাসী।

সোমবার (২৩ ডিসেম্বর) সকালে রামদাখাল পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির আয়োজনে কাইচতলী ও তুলাতলীর সর্বস্তরের জনসাধারণের উপস্থিতিতে তুলাতুলি বাজারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

রামদা খাল পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির সভাপতি ও ইউপি সদস্য মোহাম্মদ জসিম উদ্দিনের সভাপতিত্বে মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন রামদা খাল সমিতির সহ-সভাপতি মো. আমির হোসেন, সাধারণ সম্পাদক আবুল মাসুদ, উপদেষ্টা মো. নুর মোহাম্মদ, আজিজুর রহমান ইমামসহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ অনেকে।

অনুষ্ঠানে রামদা খাল পানি ব্যবস্থাপনা কমিটির সভাপতি ইউপি সদস্য মো. জসিম উদ্দিন জানান, দুইটি গ্রামের মানুষ চাষাবাদের জন্য এ রামদা খালের পানির উপর নির্ভরশীল। কিন্তু একটি কুচক্রী মহল এই খালটা পুনঃখনন করতে বাধা ও চাঁদা দাবি করে আসতেছে যার কারণে বিঘ্ন হচ্ছে উন্নয়ন কাজ।

তাই এলাকার উন্নয়নে এসব চাঁদাবাজ কুচক্রী মহলের অন্যায়ের প্রতিবাদে আজকেরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। তাই এলাকাবাসীর উন্নয়ন কাজ এগিয়ে নিয়ে যেতে সকল সচেতন সমাজ ও প্রশাসনের সহযোগিতা দাবি করেন এবং যারা এই ধরনের অপরাধমূলক কাজের সম্পৃক্ত তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন