বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ অ্যাসিস্টের রেকর্ডের দ্বারপ্রান্তে মেসি

fec-image

বিশ্বকাপ জয়ের স্বপ্ন অনেক আগেই পূরণ করেছেন লিওনেল মেসি। ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ ট্রফি জিতে ক্যারিয়ারের বড় অপূর্ণতাও ঘুচিয়েছেন আর্জেন্টাইন মহাতারকা। তবে তার সামনে এখন নতুন এক মাইলফলক, বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ অ্যাসিস্টদাতার রেকর্ড।

ফিফা বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ ১০টি অ্যাসিস্টের রেকর্ডটি ব্রাজিল কিংবদন্তি পেলের দখলে। ১৯৫৮ থেকে ১৯৭০ সালের মধ্যে চারটি বিশ্বকাপে অংশ নিয়ে তিনি এই কীর্তি গড়েন, যা এখনো অটুট রয়েছে।

পেলের ঠিক পেছনেই যৌথভাবে দ্বিতীয় স্থানে রয়েছেন আর্জেন্টিনার দুই কিংবদন্তি লিওনেল মেসি ও দিয়েগো ম্যারাডোনা। দুজনেরই অ্যাসিস্ট সংখ্যা ৮।

২০২৬ বিশ্বকাপে খেলার সম্ভাবনা থাকায় পেলের রেকর্ড স্পর্শ কিংবা ভাঙার সুযোগ রয়েছে মেসির সামনে। রেকর্ডে ভাগ বসাতে তার প্রয়োজন আরও দুটি অ্যাসিস্ট, আর এককভাবে শীর্ষে উঠতে দরকার তিনটি।

২০০৬, ২০১০, ২০১৪, ২০১৮ ও ২০২২—এ পর্যন্ত পাঁচটি বিশ্বকাপে খেলেছেন মেসি। গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে গোল করানোর ক্ষেত্রেও ছিলেন সমান কার্যকর। বিশেষ করে কাতার বিশ্বকাপে তার সৃজনশীল পারফরম্যান্স আর্জেন্টিনার শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

এখন দেখার বিষয়, ২০২৬ বিশ্বকাপে পেলের অর্ধশতাব্দীর বেশি সময় ধরে অক্ষত থাকা রেকর্ডটি ভাঙতে পারেন কি না ফুটবল বিশ্বের অন্যতম সেরা এই তারকা।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: আর্জেন্টিনা, বিশ্বকাপ, লিওনেল মেসি
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন