ব্রাজিলের অনুশীলনে অনুপস্থিত নেইমার,বিকল্প ভাবনায় আনচেলত্তি

fec-image

আসন্ন ফিফা বিশ্বকাপ যত ঘনিয়ে আসছে ততই দুশ্চিচিন্তায় ব্রাজিল শিবিরে। নান জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে নেইমার জুনিয়রকে দলে জায়গা দিয়েছেন কোচ কার্লো আনচেলত্তি। তবে দলের এই তারকা ফরোয়ার্ডের ইনজুরি উদ্বেগ বাড়িয়েছে সমর্থকদের মনে। দীর্ঘ সময় চোটে ভোগার পর সান্তোসের হয়ে মাঠে ফিরলেও নতুন করে তার শারীরিক অবস্থা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। তাই নেইমারের বিকল্প হিসেবে জোয়াও পেদ্রোকে নিয়ে ২০২৬ ফিফা বিশ্বকাপ ভাবনায় দলটির কোচ আনচেলত্তি।

ব্রাজিলের সংবাদমাধ্যম ইউওএল এসপোর্ত জানিয়েছে, কাফে ফোলাভাব বা এডিমার কারণে সাম্প্রতিক অনুশীলনে অংশ নিতে পারেননি নেইমার। ফলে সান্তোসের হয়ে সামনে থাকা দুটি ম্যাচে তার খেলা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।

প্রথমদিকে চোটটিকে গুরুতর মনে না হলেও পরিস্থিতি ধীরে ধীরে উদ্বেগ বাড়াচ্ছে। এমনকি ২০২৬ ফিফা বিশ্বকাপে ব্রাজিল দলে নেইমারের উপস্থিতি নিয়েও আলোচনা শুরু হয়েছে।

তবে ব্রাজিল জাতীয় দল এখনও আশাবাদ হারাচ্ছে না। ইএসপিএনের সাংবাদিক পেদ্রো ইভো আলমেইদার তথ্য অনুযায়ী, কোচ কার্লো আনচেলত্তি ও ব্রাজিল দলের মেডিকেল বিভাগ ২৭ মে শুরু হওয়া ক্যাম্প পর্যন্ত অপেক্ষা করবে। তখন তার শারীরিক অবস্থার পূর্ণ মূল্যায়ন করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, প্রয়োজন হলে আনচেলত্তি প্রস্তুতি ম্যাচগুলোতে নেইমারকে বিশ্রাম দিতেও প্রস্তুত। তবে এজন্য তাকে নির্ধারিত ফিটনেস পরিকল্পনা মেনে চলতে হবে।

এদিকে নেইমারের অনিশ্চয়তায় বিকল্প পরিকল্পনাও সাজাতে শুরু করেছে ব্রাজিল দল। সে ক্ষেত্রে ফরোয়ার্ড জোয়াও পেদ্রো আবারও জাতীয় দলে সুযোগ পেতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন