ভোট সুষ্ঠু হলে ফল যা-ই হোক মেনে নেব : ছাত্রদল সভাপতি

fec-image

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নির্বাচনে ভোট সুষ্ঠু হলে ফল যা-ই হোক না কেন তা মেনে নেবেন বলে জানিয়েছেন ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম।

মঙ্গলবার সকালে ডাকসু নির্বাচনের ভোট গ্রহণ বিষয়ে সাংবাদিকদের কাছে এই মন্তব্য করেন তিনি। ছাত্রদল সভাপতি বলেন, বুথের তুলনায় যথেষ্ট পোলিং এজেন্ট না থাকায় সমস্যা তৈরি হয়েছে। একজন ভোটারকে দু’টো ব্যালট পেপার দেওয়ারও অভিযোগ আছে।

আজ সকাল ৮টা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছে। ভোট গ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত।

সকাল সাড়ে ৭টার দিকে প্রতিটি ভোটকেন্দ্রে সাংবাদিকদের সামনে ব্যালট বাক্স সিলগালা করা হয়। ডাকসুতে এবার মোট ভোটার সংখ্যা ৩৯ হাজার ৮৭৪ জন। পাঁচ ছাত্রী হলে ১৮ হাজার ৯৫৯, আর ১৩ ছাত্র হলে এই সংখ্যা ২০ হাজার ৯১৫ জন।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: ছাত্রদল, ডাকসু, ডাকসু নির্বাচন
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন