Notice: Trying to get property 'post_excerpt' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 56

Notice: Trying to get property 'guid' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 58

মাটিরাঙ্গায় দুইবাসের মুখোমুখি সংর্ঘষে আহত ২০

12696724_10207682765442448_1536798502_o

সিনিয়র রিপোর্টার:
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় দুইবাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ২০ জন যাত্রী আহত হয়েছে। বুধবার বেলা ১ টা দিকে মাটিরঙ্গার বাইল্যাছড়ি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, খাগড়াছড়ি থেকে চট্টগ্রামগামী শান্তি পরিবহনের (চট্ট মেট্রো-ব ১১-০২৬৩) বাসের সাথে ফেনী থেকে ছেড়ে আসা খাগড়াছড়িগামী (ফেনী-জ ১১-০০১৬) বাসের সাথে মুখোমুখি সংঘর্ঘে বাসের অন্তত ২০ জন যাত্রী আহত হয়। তাৎক্ষণিকভাবে সেনাবাহিনী, পুলিশ ও স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে মাটিরাঙ্গা সরকারি হাসপাতালে চিকিৎসা দেয়া হয়।

হাসপাতাল সূত্রে জানা গেছে, আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

এ ঘটনায় দুই গাড়ির চালক মারাত্মকভাবে আহত হওয়ায় তাদেরকে এম্বুলেন্সের মাধ্যমে চট্টগ্রাম মেডিকেলে পাঠানো হয়েছে। সেনাবাহিনীর ক্রেন দিয়ে গাড়ি দুইটিকে সরিয়ে রাস্তা পরিস্কার করে যান চলাচলের উপযোগী করা হযেছে।

বাংলাদেশ সেনাবাহিনীর গুইমারা রিজিয়ন কমাণ্ডার ব্রি. জে. কামরুজ্জামান, মাটিরাঙ্গা জোন কমান্ডার লে. ক. জিল্লুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

বিস্তারিত আসছে..

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন