Notice: Trying to get property 'post_excerpt' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 56

Notice: Trying to get property 'guid' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 58

মাটিরাঙ্গায় বঙ্গমাতা-বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্টের ফাইনাল কাল

11117399_832197390207883_273798905_n

মাটিরাঙ্গা প্রতিনিধি :

পাহাড়ী জনপদ মাটিরাঙ্গায় হারিয়ে যাওয়া ফুটবলের প্রাণ ফিরিয়ে আনতে এবং ক্ষুদে ফুটবলার সুষ্টির লক্ষ্যে মাটিরাঙ্গায়  ৬ষ্ঠ বারের মতো শুরু হওয়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলেতুন্নেছা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা কাল বুধবার অনুষ্ঠিত হবে।

বুধবার বিকাল তিনটার সময় মাটিরাঙ্গা মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্টিতব্য ফাইনাল খেলায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সরকারী প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নাামেন্টে মাটিরাঙ্গা মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মুখোমুখি হবে মাটিরাঙ্গা বালিকা সরকারী প্রাথমিক বিদ্যালয় এবং বঙ্গমাতা শেখ ফজিলেতুন্নেছা সরকারী প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে ইসলামনগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মুখোমুখি হবে মাটিরাঙ্গা বালিকা সরকারী প্রাথমিক বিদ্যালয়।

মাটিরাঙ্গা ২০ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারীর অধিনায়ক লে. কর্ণেল মোহাম্মদ রিয়াজুল কবীর পিএসসি,জি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের বিজয়ী ও বিজিত দলের ক্ষুদে ফুটবলারদের মাঝে পুরস্কার বিতরণ করবেন। এছাড়াও পদস্ত সরকারী কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, নির্বাচিত জনপ্রতিনিধি ও সুশীল সমাজের প্রতিনিধিরা প্রতিদ্বন্ধিতাপূর্ণ এ দুটি ফাইনাল টুর্নাামেন্টে উপস্থিত থাকবেন বলে এ প্রতিনিধিকে নিশ্চিত করেছেন মাটিরাঙ্গা মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আবদুল মালেক।

পাহাড়ী জনপদে ফুটবলার সৃষ্টিসহ ক্ষুদে ফুটবলারদের এগিয়ে নিতে গেল ১ জুন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সরকারী প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নাামেন্ট ও বঙ্গমাতা শেখ ফজিলেতুন্নেছা সরকারী প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মনিরুজ্জামান বকাউল।

প্রসঙ্গত, নক আউট পদ্ধতিতে অনুষ্ঠিত এ টুর্নামেন্টে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সরকারী প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নাামেন্টে ১৪টি দল ও বঙ্গমাতা শেখ ফজিলেতুন্নেছা সরকারী প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে ১৪টি দল অংশগ্রহণ করে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন