মানিকছড়িতে ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স কোম্পানির মৃত্যু দাবীর চেক হস্তান্তর

মানিকছড়ি প্রতিনিধিঃ
মানিকছড়িতে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোং. লি. জনবীমার শাখার উদ্যোগে মৃত্যু দাবীর চেক হস্তান্তর করা হয়।
জানা যায়, উপজেলার সদর ইউনিয়নের মুহামনি গ্রামের মৃত সুমি বেগম জীবিত থাকা অবস্থায় ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিতে একটি বীমা পলিসি করেন।
ওই পলিসির ৭ হাজার ৫৬ টাকা জমা দেয়ার পর তিনি মারা যান। ২৫ ডিসেম্বর অফিস কার্যালয় দুপুর ৩ টায় মরনোত্তর বীমা দাবীর চেক ২৬ হাজার ৬ শত ৪০ টাকা তার স্বামী মো. জসিম উদ্দিন নমিনী হিসেবে গ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১নং মানিকছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুর রহমান ফারুক। সভাপতিত্ব করেন মানিকছড়ি শাখার ব্রাঞ্জ কো-অর্ডিনেটর মো. ছিদ্দিকুর রহমান। বিশেষ অতিথি ছিলেন ইউপি সদস্য মনোয়ারা বেগম, খাগড়াছড়ি জোনের আরআই সেলিম উদ্দিন ও জেলা কো-অর্ডিনেটর আজিজুর।

















