রাঙামাটিতে অস্ত্র ও গুলিসহ পিসিজেএসএস’র চিহ্নিত চাঁদাবাজ আটক

fec-image

রাঙামাটির বিলাইছড়ি উপজেলা থেকে অস্ত্রসহ অন্তর চাকমা (৩০) নামের পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (পিসিজেএসএস) সন্তু গ্রুপের এক সশস্ত্র সদস্যকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (২৮ আগস্ট) উপজেলার হাজাছড়ি এলাকা থেকে তাকে আটক করা হয়। অন্তর চাকমা দীর্ঘদিন ধরে রাঙামাটির বিভিন্ন এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড ও ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে জনসাধারণের নিকট থেকে অবৈধভাবে চাঁদা আদায় করত।

সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, বৃহস্পতিবার গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে হাজাছড়ি এলাকায় সেনাবাহিনী একটি বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযানে একটি গোপন আস্তানার সন্ধান পেলে সেনা টহল দল ঘেরাও করে তল্লাশি শুরু করে। এসময় পিসিজেএসএস দলের এক সশস্ত্র চাঁদাবাজ, অন্তর চাকমা সেনা সদস্যদের লক্ষ্য করে চাপাতি দিয়ে আক্রমণ চালানোর চেষ্টা করে। সেনাসদস্যরা দ্রুত প্রতিক্রিয়ায় নিজেকে রক্ষা করে এবং সতর্কতামূলক গুলি ছুঁড়লে তা পিসিজেএসএস’র সশস্ত্র সদস্যর কনুই ছুঁয়ে গিয়ে হালকা আঘাত করে।

সেনাবাহিনীর সদস্যগণ দ্রুত ধাওয়া করে তাকে একটি দেশীয় পিস্তল, ২ রাউন্ড গুলি, ১টি ধারালো চাপাতি, একটি রামদা ও চাঁদা আদায়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ নথিপত্র সহ আটক করে এবং তাকে তাৎক্ষণিক প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়। পরবর্তীতে তাকে উদ্ধারকৃত অস্ত্র, গোলাবারুদ ও সরঞ্জামসহ পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

সেনাবাহিনীর কাজে বাধা প্রদান এবং সেনাসদস্যকে ধারালো অস্ত্র দিয়ে আঘাতের চেষ্টার অপরাধে গ্রেফতারকৃত অন্তর চাকমার বিরুদ্ধে মামলা দায়ের প্রক্রিয়া চলমান রয়েছে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: বিলাইছড়ি, রাঙামাটি
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন