রাঙামাটিতে ইউপিডিএফ নেতা ধর্মিশিং চাকমাকে গুলি করে হত্যার অভিযোগ


রাঙামাটিতে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট’র ( ইউপিডিএফ ) গণতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ধর্মিশিং চাকমাকে গুলি করে হত্যার অভিযোগ উঠেছে।
শুক্রবার (১৭ এপ্রিল) সকালে জেলা সদরের কুতুকছড়ি আবাসিক এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল ৬ টার দিকে সন্তু লারমার পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (পিসিজেএসএস) সশস্ত্র সদস্যরা ধর্মশিং চাকমাকে তার নিজ বাড়িতে গুলি করে হত্যা করে এবং এসময় গুলিতে তার দুই বোন কৃপাসোনা চাকমা ও ভাগ্য সোনা চাকমা আহত হয়।
রাঙামাটি কোতয়ালী থানার ওসি মো.জসীম উদ্দীন বলেন, আমরা ঘটনাটি শুনেছি, পুলিশ ঘটনাস্থলে যাচ্ছে। বিস্তারিত পরে জানাবো।
এদিকে গণতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয় কমিটির নেতাকে হত্যার প্রতিবাদে কুতুকছড়িতে সড়ক অবরোধ করেছে সংগঠনটির নেতা- কর্মীরা।

















