রাঙামাটিতে সড়ক দুর্ঘটনায় দুই ডিজিএফআই ফিল্ড অফিসার নিহত

সড়ক দুর্ঘটনা
fec-image

রাঙামাটি শহরে বাস চাপায় রুহুউল্লাহ (২৫) এবং আবু দাউদ (২৮) নামের দুইজন ডিজিএফআইয়ের ফিল্ড অফিসার নিহত হয়েছেন। সোমবার (২৫ এপ্রিল) দিবাগত রাত ১০টার দিকে শহরের পাবলিক হেলথ এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার (২৫এপ্রিল) দিনগত রাতে ডিজিএফআইয়ের দুই ফিল্ড অফিসার মোটরসাইকেলযোগে শহরের কলেজগেইট এলাকার দিকে যাওয়ার সময় বিপরীত দিক থেকে চট্টগ্রাম থেকে আসা গণপরিবহন বাসটি মোটরসাইকেলকে চাপা দিলে ঘটনাস্থলে দুই ডিজিএফআই ফিল্ড অফিসার গুরুতর আহত হন। আহতদের স্থানীয়রা ঘটনাস্থল থেকে উদ্ধার করে রাঙামাটি সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

রাঙামাটি কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমরা বিস্তারিত পরে জানাচ্ছি।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Notice: Trying to access array offset on value of type bool in /home/parbatta/public_html/wp-content/themes/artheme/ar_framework/functions_custom.php on line 255
আরও পড়ুন