রামগড়ের সর্বত্র বইছে নির্বাচনী আমেজ

Picture1

উপজেলা প্রতিনিধি, রামগড় :

নির্বাচন কমিশন কর্তৃক চতুর্থ নির্বাচনী তফসিল ঘোষণার পর খাগড়াছড়ির সীমান্তবর্তী রামগড় উপজেলার মনোয়ন যাচাই বাচাইয়ের কাজ ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে। চেয়ারম্যান পদে ৯জন এবং ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্ধিতা করছেন ৮জন প্রার্থী। তাই নির্বাচনকে ঘিরে নির্ঘুম সময় কাটাচ্ছেন প্রার্থী ও তাদের সমর্থকরা। ভোটারদের সমর্থন ও দোয়া নিতে প্রার্থীরা ছুটে বেড়াচ্ছেন দুয়ারে দুয়ারে। কেউবা উন্নয়ন আবার কেউ সম্প্রীতির কথা বলে ভোটের কাছে ভোট ও সার্বিক সহযোগীতা চাইছেন।

এদিকে ২৮৭.৯১ বর্গ কিলোমিটার উপজেলার ৪৪,৬০০ জন ভোটার রয়েছেন উৎফুল্ল মেজাজে। রামগড় সদরসহ বিভিন্ন স্থানে গিয়ে দেখা যায়, অফিস পাড়া, চায়ের স্টল, ফুটপাত, যানবাহন ও ব্যবসা প্রতিষ্ঠানে শুধু উপজেলা নির্বাচনের আমেজ বইছে। চলছে যার যার পছন্দের প্রার্থীর চুলচেরা বিশ্লেষণ। পাশাপাশি ভোটারদের সমর্থন আদায়ে গণ-গংযোগের মধ্যে নিরলসভাবে মাঠে রয়েছেন প্রার্থীরা। তাছাড়া গেল দশম জাতীয় সংসদ নির্বাচনের চেয়ে বর্তমান নির্বাচনে সাধারণ মানুষের মাঝে নির্বাচনী উৎসাহ উদ্দীপনা অনেক বেশী লক্ষ করা গেছে।

জানা গেছে, উপজেলা আওয়ামীলীগের একাধিক প্রার্থী এখনো বহাল থাকলেও দলের মনোনীত প্রার্থী এ.কে.এম আলীম উল্ল্যাহ ছাড়া অন্য প্রার্থীরা মনোয়ান প্রত্যাহার করবেন। অন্যদিকে উপজেলা বিএনপির একক প্রার্থী শহিদুল ইসলাম ফরহাদ ভূইয়া ও বিএনপির সমিরণ গ্রুপ সমর্থিত প্রার্থী রিয়াজ উদ্দিন রিপন, স্থানীয় সংগঠন নাগরিক পরিষদ ব্যানারে বেলায়েত হোসেন ভূঁইয়া, জাতীয় পাটি সমর্থিত প্রার্থী মজিবুর রহমানসহ কাজী মোঃ সেলিম, চাইথৌয়াই চৌধুরী ও উশেপ্রু মার্মা মনোয়ন বহাল রাখবেন বলে জানা গেছে।  

অপরদিকে ভাইস চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামীলীগ সমর্থীত আবদুল কাদের ও নাজমা বেগম, বিএনপি সমর্থিত খাদিজা আক্তার, নাগরিক পরিষদ সমর্থিত আকলিমা সুলতানাসহ মংসাপ্রু কার্বারী, আবদুল জলিল, আনোয়ারুল চৌধুরী ও ঝর্ণা ত্রিপুরা শেষ পর্যন্ত নির্বাচনী মাঠে লড়াই করবেন বলে শোনা গেলেও মনোয়ন প্রত্যাহার শেষ দিন পর্যন্ত অপেক্ষা করতে হবে ভোটারদের ।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন