লামায় ‘ওপেন হাউস ডে’ অনুষ্ঠিত
লামা প্রতিনিধি :
দীর্ঘ পাঁচ বছর পর বান্দরবানের লামা থানা পুলিশের ‘ওপেন হাউস ডে’ অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে থানা চত্বরে অনুষ্ঠিত হয়। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ্ জাহান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লামা সার্কেলের সহকারী পুলিশ সুপার আব্দুর রশিদ। এতে পৌরসভা মেয়র মো. আমির হোসেন, ইউপি চেয়ারম্যান বাথোয়াইচিং মার্মা, সাচিংপ্রু মার্মা ও প্রেসক্লাব সভাপতি প্রিয়দর্শী বড়ুয়া বিশেষ অতিথি ছিলেন।
এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান মিন্টু কুমার সেন, সাবেক পৌরসভা মেয়র সাংবাদিক তাজুল ইসলাম, তানফিজুর রহমান, ফরিদ উদ্দিন প্রমূখ। অনুষ্ঠানে উপস্থিত স্থানীয় রাজনৈতিক নেতা, জনপ্রতিনিধি ও সাংবাদিকরা এলাকার বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন।


















