Notice: Trying to get property 'post_excerpt' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 56

Notice: Trying to get property 'guid' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 58

লামায় চুরি যাওয়া টিভি ফ্রিজ উদ্ধার: আটক ২

ewrwf

নিজস্ব প্রতিবেদক:
বান্দরবান জেলার লামা উপজেলা থেকে চুরি যাওয়া ফ্রিজ ও টিভি উদ্ধার করেছে নিরাপত্তা বাহিনী। এ ঘটনায় চুরির সন্দেহে ২ জনকে আটক করা হয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, লামা উপজেলার আমিরাবাদের একটি দোকান থেকে ১০ সেপ্টেম্বর ১ ফ্রিজ ও ১ টিভি চুরি হয়। গোপন সংবাদের ভিত্তিতে নিরাপত্তা বাহিনী জানতে পারে কেওজাড়পাড়ার মাহবুবুল করিমের বাসায় চুরিকৃত মালামাল লুকানো আছে।

প্রাপ্ত তথ্যের ভিত্তিতে নিরাপত্তা বাহিনীর একটি দল কেওজাড়পাড়ায় মাহবুবুল করিমের বাসা ঘেরাও করে তল্লাসী চালায়। কিন্তু তার বাসায় কিছু না পেয়ে আমিরাবাদের আবু সালেহর বাসায় তল্লাসী করে চুরিকৃত মালামাল পাওয়া যায়।

নিরাপত্তা বাহিনী চুরিকৃত মালামাল জব্দ করে এবং দুইজনকে আটক করে। আটক মালামাল মালিকদের ফিরিয়ে দেয়া হয়েছে এবং আটক ব্যক্তিদের থানায় হস্তান্তর করা হয়েছে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন