লামায় ৬০৭ জন হতদরিদ্র কৃষকের মাঝে গ্রীষ্মকালীন সবজি বীজ ও নগদ অর্থ বিতরণ

Lama Photo, 9 April'14

লামা প্রতিনিধি :

বান্দরবানের লামায় বেসরকারী সংস্থা কারিতাসের খাদ্য নিরাপত্তা প্রকল্পের উদ্যোগে ৬০৭ জন উপকারভোগীর মাঝে ১৭৩ কেজি গ্রীষ্মকালীন সবজি বীজ (করলা, শসা, ঢেড়শ, বর্বটি, ঝিঙ্গা ও লাল শাক) এবং ১৫০ জনের মাঝে জমি প্রস্তুতি ও গোবর সংগ্রহের জন্য নগদ ১ লাখ ৫০ হাজার টাকা বিতরণ করা হয়েছে।

বুধবার দুপুরে কারিতাস খাদ্য নিরাপত্তা প্রকল্প কার্যালয়ে অনুষ্ঠিত বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) উপ-পরিচালক ড. মাহবুব আলম। প্রকল্পের উপজেলা মাঠ কর্মকর্তা মো. মামুন সিকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত বিতরণ অনুষ্ঠানে উপ-সহকারী কৃষি কর্মকর্তা প্রকাশ বডুয়া, প্রকল্পের মাঠ সহায়ক মো. সোলায়মান, রতন চাকমা বিশেষ অতিথি ছিলেন।

বীজ ও টাকা বিতরণ অনুষ্ঠানে বক্তরা পরিবেশ ও প্রতিবেশের ক্ষতিকর তামাক চাষাবাদ এর পরিবর্তে আধুনিক প্রযুক্তি গ্রহণ করে বিষ  মুক্ত  শাকসবজি  চাষাবাদ করে  নিজের পরিবারের ও এলাকার সবজির চাহিদা পূরণে ভুমিকা রাখারর জন্য আহ্বান জানান।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন