শিশুকে বাঁচাতে নদীতে ঝাঁপ দিয়ে প্রাণ হারালেন শ্রমিক আলমগীর


খাগড়াছড়ি শহরের গঞ্জপাড়া এলাকায় এক শিশুর জীবন বাঁচাতে গিয়ে চেঙ্গী নদীতে ডুবে প্রাণ হারালেন শ্রমিক মো. আলমগীর। শনিবার (৯ জুলাই) দুপুর দেড়টার দিকে এ মর্মান্তিত ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, নদীর পাড়ে খেলার সময় নদীতে পড়ে যায় গঞ্জপাড়ার নূর আলমের ৭ বছরের ছেলে মো. শামীম। এসময় মো. আলমগীর ইট ভেঙ্গে দুপুরের খাবার খাচ্ছিলেন। বিষয়টি দেখে শ্রমিক মো. আলমগীর (২৫) তাৎক্ষণিক শিশুটিকে বাঁচাতে নদীতে ঝাঁপ দেন। পরে স্থানীয় বাসিন্দারা দুই জনকেই উদ্ধার করে খাগড়াছড়ি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডাক্তার দীপা ত্রিপুরা তাদের মৃত ঘোষণা করেন।
স্থানীয়রা জানান, মো. আলমগীর সাঁতার জানতেন না। তিনি খাগড়াছড়ির শালবন এলাকার রফিকুল ইসলামের ছেলে।
খাগড়াছড়ি সদর থানার ওসি মোহাম্মদ রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কোনো অভিযোগ না থাকায় পরিবারের ইচ্ছায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দুটি হস্তান্তর করা হয়েছে।

















