সশস্ত্র রোহিঙ্গাদের কারণে অশান্ত উখিয়া ক্যাম্প

fec-image

কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পের নিয়ন্ত্রণ নিয়ে দুই সশস্ত্র গোষ্ঠীর অপতৎপরতা ও সন্ত্রাসী কার্যকলাপ থামছে না। আরাকান রোহিঙ্গা আর্মি (এআরএ) ও আরাকান রোহিঙ্গা অর্গানাইজেশনের (এআরও) মধ্যে উত্তেজনা ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। দফায় দফায় সংঘর্ষ, গোলাগুলি ও হত্যাকাণ্ডের মতো অপরাধের সাথে জড়িয়ে পড়ছে এসব সশস্ত্র গ্রুপ।

গত মঙ্গলবার কক্সবাজারের উখিয়ার বালুখালী শরণার্থী ক্যাম্পে দুই প্রতিদ্বন্দ্বী রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠীর মধ্যে নতুন করে গোলাগুলির ঘটনা ঘটনা ও এতে এক রোহিঙ্গা যুবক গুলিবিদ্ধ হবার পর বিষয়টি ফের আলোচনায় এসেছে। মঙ্গলবার বিকেলে ক্যাম্প-৮ এর ব্লক-বি এলাকায় গুলিবিদ্ধ যুবক হাসমত উল্লাহ (২২) ওই ক্যাম্পেরই বাসিন্দা বলে গণমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়েছে।

গণমাধ্যমের খবরে আরো বলা হয়, গত ৬ মে দুপুর আড়াইটার দিকে বালুখালী ক্যাম্পে এআরও সদস্যদের গুলিতে ক্যাম্পের মোহাম্মদ কামাল ওরফে নূর কামাল (৪৫) নিহত হন। তিনি এআরএ গ্রুপের প্রধান নবি হোসেনের ছোট ভাই ছিলেন। এর একদিন আগে, ৫ মে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বালুখালীর ক্যাম্প-৭ এ নবি হোসেন গ্রুপের সদস্যদের গুলিতে এআরও কমান্ডার কেফায়েত উল্লাহ হালিম (৪৫) নিহত হন বলে অভিযোগ রয়েছে। ওই হামলায় আরও দুই রোহিঙ্গা আহত হন।

রোহিঙ্গা নেতাদের বরাতে পুলিশ জানায়, সাম্প্রতিক সহিংসতার ধারাবাহিকতায় মঙ্গলবার বিকেলে ক্যাম্প-৮ পশ্চিমে ১০ থেকে ১২ জন সশস্ত্র ব্যক্তি আবারও গোলাগুলিতে জড়িয়ে পড়ে। এ সময় হাসমত উল্লাহ গুলিবিদ্ধ হন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন