সাবেক সচিব জাহাঙ্গীর আলম গ্রেপ্তার

fec-image

চব্বিশের গণঅভ্যুত্থানে রাজধানীর কোতোয়ালি থানার ভ্যানচালক রিপন হত্যা মামলায় সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলমকে গ্রেফতার দেখিয়েছেন আদালত।

বুধবার মামলার তদন্ত কর্মকর্তা আবেদনের শুনানি নিয়ে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নাজমিন আক্তার এ আদেশ দেন।

এ তথ্য জানিয়েছেন প্রসিকিউশন বিভাগের উপ-পরিদর্শক (এসআই) অনুপ কুমার দাস।

মামলা সূত্রে জানা গেছে, চব্বিশের গণঅভ্যুত্থান চলাকালে ৫ আগস্ট রাজধানীর কোতোয়ালি থানাধীন এলাকায় ছাত্র-জনতার ‘লংমার্চ টু ঢাকা’ কর্মসূচিতে অংশ নেন ভ্যানচালক রিপন। ওইদিন তিনি গুলিবিদ্ধ হন। দু’দিন পর ৭ আগস্ট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। পরে রামগঞ্জে গ্রামের বাড়িতে পারিবারিক কবরস্থানে তার মরদেহ দাফন করা হয়।

এ ঘটনায় গত বছরের ২৮ আগস্ট ২০০ জনকে আসামি করে রাজধানীর কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন নিহতের স্ত্রী শামীমা আক্তার রুমা।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: গ্রেপ্তার, জাহাঙ্গীর আলম, সাবেক সচিব
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন