Notice: Trying to get property 'post_excerpt' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 56

Notice: Trying to get property 'guid' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 58

৭৩ রানে জিতল ওয়েস্ট ইন্ডিজ

final_sports_sm_146678974খেলা ডেস্ক:

গেইলের ঝড়ো তাণ্ডব, সঙ্গে স্যামুয়েলসের মিনি সাইক্লোন; সব মিলিয়ে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ৩৭২ রান, মাত্র দুই উইকেট হারিয়ে। এমন লক্ষ্যে ব্যাট করতে নেমে জিম্বাবুয়ে বড় ব্যবধানেই হারবে, এটাই ভেবেছিল অনেকে। তবে জিম্বাবুয়ে হেরেছে ঠিকই, কিন্তু লড়াই করে। বৃষ্টির কারণে জিম্বাবুয়ের লক্ষ্য ছোট হয়ে আসে। তাদের টার্গেট দাঁড়ায় ৪৮ ওভারে ৩৬৩ রান। জবাবে জিম্বাবুয়ে ৪৪.৩ ওভারে অল আউট ২৮৯ রানে। ওয়েস্ট ইন্ডিজ বৃষ্টি আইনে জিতেছে ৭৩ রানে।

গেইলের ম্যাচে মঙ্গলবার ক্যানবেরার মানুকা ওভালে ডিএল মেথডে জিম্বাবুয়েকে ৭৩ রানে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। প্রথমে ব্যাট করে গেইলের ডাবল সেঞ্চুরি ও মারলন স্যামুয়েলসের সেঞ্চুরিতে ক্যারিবিয়ানরা ২ উইকেটে ৩৭২ রান করে। গেইল ম্যাচ সেরা হন।

৩৭৩ রানের অসম টার্গেটের চ্যালেঞ্জটা ভালোভাবেই নিয়েছিল জিম্বাবুয়ে। দলের প্রত্যেক ব্যাটসম্যানই চেষ্টা করেছেন চ্যালেঞ্জটা পাড়ি দিতে। কিন্তু উইকেট পতনের ধারা ঠেকাতে না পারায় বিফলে গেছে তাদের চেষ্টা।শন উইলিয়ামস সর্বোচ্চ ৭৬, ক্রেইগ আরভিন ৫২ রান করেন। ব্রেন্ডন টেইলর ৩৭, সিকান্দার রাজা ২৬, চিগুম্বুরা ২১ রান করেন। শেষ দিকে চাতারাকে বোল্ড করে নিকিতা মিলার জিম্বাবুয়ের ইনিংসের লেজটা মুড়ে দেন। জেসন হোল্ডার-জেরমি টেলর ৩টি ও গেইল ২টি করে উইকেট পান।

এর আগে প্রথমে ব্যাট করতে নেমে ইনিংসের দ্বিতীয় বলেই ডোয়াইন স্মিথের উইকেট হারায় উইন্ডিজরা। এরপর শুরু হয় গেইল-স্যামুয়েলসের মহাকাব্য। যেখানে গেইলের ব্যাটের আগুণে পুড়ল জিম্বাবুয়ে। ওয়ানডে ক্রিকেটের পঞ্চম ডাবল সেঞ্চুরি করেন তিনি।এর ফলে ভারতের বাইরে প্রথম কোনো ব্যাটসম্যানের ডাবল সেঞ্চুরি দেখলো ওয়ানডে ক্রিকেট। ইনিংসের শেষ বলে আউট হওয়ার আগে গেইল ২১৫ রান করেন। শুধু তার ক্যারিয়ার সেরা নয় এটি বিশ্বকাপে যে কোনো ব্যাটসম্যানের ব্যক্তিগত সর্বোচ্চ রানের ইনিংস। বিশ্বকাপে এর আগে সর্বোচ্চ ১৮৮ রান ছিল দক্ষিণ আফ্রিকার গ্যারি কারস্টেনের।

স্মিথের বিদায়ের পর গোটা ইনিংসে আর উইকেট পাওয়ার সুখস্মৃতি মিলেন জিম্বাবুয়ের। গেইল-স্যামুয়েলস খেলে গেছেন পুরো ইনিংস। গেইল ১৪৭ বলে খেলা ২১৫ রানের ইনিংসে ১০টি চার ও ১৬টি ছক্কা হাঁকান। ৮ম সেঞ্চুরি করা স্যামুয়েলস ১৫৬ বলে ১১ চার ও ৩ ছয়ে ১৩৩ রানে অপরাজিত ছিলেন।

২০১৩ সালের জুনের পর ওয়ানডেতে সেঞ্চুরি ছিল না গেইলের। এদিকে মঙ্গলবার ওয়ানডে ক্রিকেটে ৯ হাজার রানের মাইলফলকও স্পর্শ করেছেন তিনি। নিজের ২৬৬তম ওয়ানডে ম্যাচে ব্রায়ান লারার পর দ্বিতীয় ক্যারিবিয়ান হিসেবে ৯ হাজার রানের ক্লাবে যোগ দিলেন তিনি।

জুটিবদ্ধভাবেও গেইল-স্যামুয়েলস অনেক রেকর্ড ভেঙেছেন। তাদের ৩৭২ রানের এখন ওয়ানডের ইতিহাসে যে কোনো উইকেটে জুটিতে সর্বোচ্চ। ১৯৯৯ সালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৩৩১ রান করেছিলেন ভারতের রাহুল দ্রাবিড় ও সৌরভ গাঙ্গুলি। জুটিটা উইন্ডিজদের পক্ষেও যে কোনো উইকেটে ওয়ানডেতে সেরা রানের জুটি। এর আগে সর্বোচ্চ ২৫৮ রানের জুটি গড়েছিলেন ড্যারেন ব্র্যাভো ও রামদিন ২০১৪ সালে বাংলাদেশের বিপক্ষে। বিশ্বকাপের ইতিহাসেও সর্বোচ্চ রানের জুটি। এর আগে ১৯৯৯ সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে ৩১৮ রানের জুটি গড়েছিলেন ভারতের রাহুল দ্রাবিড় ও সৌরভ গাঙ্গুলি।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন