অপারেশন থিয়েটার থেকে শুরু করে সব ব্যবস্থাই রয়েছে এয়ার অ্যাম্বুলেন্সে : মির্জা ফখরুল

fec-image

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বহনকারী কাতার থেকে পাঠানো এয়ার অ্যাম্বুলেন্সটিতে কী কী সুযোগ সুবিধা বা কতটা উন্নত মানের, তা জানালেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি সাংবাদিকদের বলেন, ‘এয়ার অ্যাম্বুলেন্সটি অত্যন্ত আধুনিক একটা এয়ার অ্যাম্বুলেন্স। এর মধ্যে অপারেশন থিয়েটার থেকে শুরু করে সব ব্যবস্থায় রয়েছে। পরম করুণাময় আল্লাহর কাছে দোয়া করছি- আল্লাহ যেন তাঁকে সুস্থভাবে নিরাপদে লন্ডনে নিয়ে যান এবং সুস্থভাবে আমাদের মাঝে ফিরে আসতে পারেন।’

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত ব্রিফিংয়ে জানান যে, ‘আপনারা জানেন যে, কাতার আমির তার নিজের উদ্যোগে এবং মহানুভতায় একটা অত্যন্ত উন্নত মানের এয়ার এম্বুলেন্স পেয়েছি। যেটা আজকে রাতে এখানে এসে পৌঁছাবে। সম্ভবত খুব ভোরে দেশনেত্রী বেগম জিয়াকে নিয়ে তারা যুক্তরাজ্য চলে যাবে।’

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: বিএনপি, বিএনপি মিডিয়া সেল, মহাসচিব
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন