আওয়ামী লীগ সমর্থকরা ডিম ছোড়ার মত অপকর্ম করছে : আমীর খসরু


বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, রাজনৈতিকভাবে পরাস্ত হয়ে পালিয়ে গিয়ে আওয়ামী লীগ সমর্থকরা ডিম ছোড়ার মত অপকর্ম করছে। এগুলো তাদের ভবিষ্যৎকে আরও অনিশ্চিত করবে।
বুধবার সকালে চট্টগ্রামে মা ও শিশু হাসপাতাল মেডিকেল কলেজে ইন্টার্ন চিকিৎসকদের সমাপনী অনুষ্ঠান শেষে তিনি এ কথা বলেন।
এর আগে, ইন্টার্ন চিকিৎসকদের উদ্দেশ্যে আমীর খসরু বলেন, আগামী দিনে মা ও শিশু হাসপাতালকে ইউনিভার্সিটিতে রূপান্তর করে স্বাস্থ্য সেবার পরিধি বিস্তৃত করার পরিকল্পনা করা হয়েছে।
বিদেশে গিয়ে দেশের মানুষ চিকিৎসা নেয়, সেটি বন্ধ করতে নতুন ডাক্তারদের ভূমিকা রাখতে হবে বলেও মন্তব্য করেন তিনি।
ঘটনাপ্রবাহ: আমীর খসরু
Facebook Comment

















