আদালতে দায় স্বীকার করলেন সাবেক সিইসি নুরুল হুদা

fec-image

প্রহসনের নির্বাচন ও রাষ্ট্রদ্রোহ মামলায় দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা।

তিনি একাদশ জাতীয় সংসদ নির্বাচনের কৌশল নিয়ে বিস্তারিত বলেছেন।

মঙ্গলবার ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমান তার জবানবন্দি রেকর্ড করেন। পরে তাকে কারাগারে পাঠানো হয়।

এর আগে ২২ জুন উত্তরার নিজ বাসভবনে একদল জনতার হামলার শিকার হন কে এম নুরুল হুদা। পরে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়। পরদিন আদালত তাকে চার দিনের রিমান্ডে পাঠান।

প্রহসনের নির্বাচন করার অভিযোগে গত রবিবারই ২৪ জনের নাম উল্লেখ করে রাজধানীর শেরেবাংলানগর থানায় মামলা করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।

মামলায় ২০১৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে তৎকালীন সিইসি কাজী রকিবউদ্দীন আহমদ, ২০১৮ সালের নির্বাচনে তৎকালীন সিইসি কে এম নুরুল হুদা ও ২০২৪ সালের নির্বাচনে তৎকালীন সিইসি কাজী হাবিবুল আউয়ালকে আসামি করা হয়।

 

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন