ইউক্রেন যুদ্ধে ব্যবহৃত উন্নত সংস্করণের ‘শাহেদ ড্রোন’ ইরানে পাঠাচ্ছে রাশিয়া

fec-image

ইউক্রেন যুদ্ধে ব্যবহৃত শাহেদ ড্রোনের আরও উন্নত সংস্করণ ইরানে পাঠাচ্ছে রাশিয়া—এমন দাবি করেছেন মার্কিন ও ইউরোপীয় কর্মকর্তারা। বার্তা সংস্থা এপিকে এ সপ্তাহে তারা এ তথ্য জানান।

এর আগে ইরানের তৈরি শাহেদ ড্রোন ব্যবহার করেই ইউক্রেনে হামলা চালাত রাশিয়া। তবে নতুন সংস্করণে যুক্ত হয়েছে আধুনিক প্রযুক্তি—যার মধ্যে রয়েছে জেট ইঞ্জিন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নির্ভর নেভিগেশন, উন্নত জ্যামিং-প্রতিরোধী ব্যবস্থা এবং স্টারলিংক ইন্টারনেট ডিভাইস। ফলে ড্রোনগুলো আগের তুলনায় আরও শক্তিশালী ও কার্যকর হয়ে উঠেছে।

ইউরোপীয় কর্মকর্তাদের ধারণা, এই উন্নত ড্রোনগুলো তেহরানে পাঠানো হচ্ছে আজারবাইজান হয়ে, মানবিক সহায়তার আড়ালে ট্রাকে করে। তবে চালানের আকার বা সরবরাহ পদ্ধতি—একবারে নাকি ধাপে ধাপে—এ বিষয়ে এখনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

এদিকে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ এ অভিযোগকে ‘মিথ্যা’ বলে উড়িয়ে দিয়েছেন। অন্যদিকে হোয়াইট হাউসের মুখপাত্র অলিভিয়া ওয়েলস বলেন, অন্য দেশ ইরানকে যা-ই সরবরাহ করুক না কেন, তা যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানের সাফল্যে কোনো প্রভাব ফেলবে না।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর গত এক মাসেরও বেশি সময় ধরে মধ্যপ্রাচ্যে ড্রোন হামলা চালিয়ে যাচ্ছে ইরান। বিশেষজ্ঞদের মতে, রাশিয়ার এই উন্নত ড্রোন ইরানের হাতে পৌঁছালে তা অঞ্চলটিতে মার্কিন ও মিত্রবাহিনীর বিমান প্রতিরক্ষা ব্যবস্থার জন্য বড় ধরনের চ্যালেঞ্জ তৈরি করতে পারে।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: ইউক্রেন, ইরান যুদ্ধ, রাশিয়া
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন