ইয়াবার বান্ডিল হাতে বাইশফাঁড়ীর চিন্নাইংচা তঞ্চঙ্গ্যা!


বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নস্থ তুমব্রু বাইশফাঁড়ী ৩ নং ওয়ার্ডের তঞ্চঙ্গ্যা যুবক চিন্নাইংচা ১০ হাজার পিস ইয়াবার একট বান্ডিল হাতে নিয়ে প্রদর্শন করছে, এমন একটি ছবি পার্বত্য নিউজ’র প্রতিনিধির কাছে এসেছে।
ইয়াবা হাতে নেওয়া যুবক বাইশফাঁড়ী দক্ষিণ পাড়ার চৈতামং তঞ্চঙ্গ্যার ছেলে চিন্নাইচিং তঞ্চঙ্গ্যা (৩৫) বলে পরিচয় মিলেছে।
সূত্রে জানা গেছে, তঞ্চঙ্গ্যা যুবক মিয়ানমার থেকে কৌশলে ইয়াবা বহন করে বিশাল চালান রাঘব বোয়ালদের কাছে পৌছে দিতো। তাছাড়া ওই এলাকার কয়েকজন যুবক চিন্নাইংচিং’র সাথে ইয়াবা পাচারে সরাসরি সম্পৃক্ত রয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। স্পর্শকাতর এই ছবি ছড়িয়ে পড়লে চিন্নাইচিং গা ঢাকা দেয়।
মাদকের বিষয়ে সরকার জিরো টলারেন্স নীতি গ্রহণ করলেও মাদক বিস্তার হ্রাস পায়নি। তারপরও কিছু অসাধু ব্যক্তি দেশ ও যুব সমাজকে ধ্বংস করতে মিয়ানমার থেকে নিয়ে আসছে মরণনেশা ইয়াবা। যারা সমাজ, দেশ,ও দশের শত্রু তাদের চিহ্নিতসহ দশ হাজার ইয়াবার বান্ডিল হাতে নিয়ে সেল্ফি তোলা চিন্নাইংচিং তঞ্চঙ্গ্যাকে গ্রেফতার পূর্বক শাস্তির আওতায় আনতে আইনশৃঙ্খলা বাহিনীর আশুহস্তক্ষেপ কামনা করেছেন সচেতন মহল।
এ সংক্রান্ত বিশেষ চিন্নাইংচার মুঠোফোন বন্ধ থাকাতে তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি থানার অধিনস্থ ঘুমধুম পুলিশ তদন্ত কেন্দ্রের নবাগত ইন্সপেক্টর জাফর ইকবালের কাছে জানতে চাইলে তিনি বলেন,খোঁজ খবর নিচ্ছি এবং এ বিষয়ে পুলিশ তৎপর রয়েছে।

















