ঈদগাঁওয়ে প্রশাসনের ভোট সচেতনতা কার্যক্রম


আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় প্রশাসনের বিভিন্ন বিভাগে যৌথভাবে দিনব্যাপী সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেছে।
সোমবার (২ ফেব্রুয়ারি) ঈদগাঁও উপজেলার পশ্চিম ভোমরিঘোনা, চৌধুরী পাড়া, ঈদগাঁও বাসস্টেশন ও কালিরছড়া বাজার এলাকায় এ কার্যক্রম পরিচালনা করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর সমন্বয়ে গঠিত যৌথবাহিনীর সদস্যরা এ সচেতনতা কার্যক্রমে অংশগ্রহণ করেন ।
যার নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. কামরুল ইসলাম। সাথে ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর ক্যাপ্টেন মো. তানভীর আহমেদ,ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ এটিএম শিফাতুল মাজদার।
অফিসার ইনচার্জ এটিএম শিফাতুল মাজদার জানান, সাধারণ ভোটারদের উদ্দেশ্যে নির্বাচনী আচরণবিধি, ভোটাধিকার প্রয়োগ এবং গণভোট সম্পর্কে দিক-নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
সচেতনতা কার্যক্রমে বিপুল সংখ্যক ভোটার ও স্থানীয় জনগণ উচ্ছ্বাসের সাথে উপস্থিত ছিলেন।

















