ঋতুপর্ণার জাদুতে প্রথমার্ধে সমতায় বাংলাদেশ

fec-image

সাফ নারী চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে নেপালের বিপক্ষে প্রথমার্ধ শেষে ১-১ গোলে সমতায় রয়েছে বাংলাদেশ। এক গোলে পিছিয়ে থেকে খেলছিল মারিয়ারা। বিরতিতে যাওয়ার আগমুহূর্তে ঋতুপর্ণা চাকমার দুর্দান্ত গোলে গোলে ম্যাচে সমতা ফেরায় বর্তমান চ্যাম্পিয়নরা।

ফাইনালে ওঠার হাইভোল্টেজ লড়াইয়ের শুরু থেকেই বেশ ছন্নছাড়া ছিল বাংলাদেশ। সেই সুযোগে ম্যাচের ২৩তম মিনিটে লিড নেয় নেপাল। দীপা শাহির নেওয়া কর্নার কিক থেকে গোল করে নেপালিদের এগিয়ে নেন গীতা রানি।

এর পরের মিনিটেই সমতায় ফেরার সহজ সুযোগ নষ্ট করে বাংলাদেশ। ম্যাচের ৩৬তম মিনিটে দ্বিতীয় গোল হজম করা থেকে অলৌকিকভাবে বেঁচে যায় লাল-সবুজ শিবির। নেপালের প্রীতি রাজের একটি দূরপাল্লার জোরালো শট গোলরক্ষক মিলি আক্তারের হাতে লেগে পোস্টে প্রতিহত হয়।

পিছিয়ে থাকা বাংলাদেশ প্রথমার্ধের শেষ দিকে গোলের জন্য মরিয়া হয়ে একের পর এক আক্রমণ চালাতে থাকে। অবশেষে বিরতির বাঁশি বাজার ঠিক আগমুহূর্তে কর্নার কিক থেকে অবিশ্বাস্য এক বাঁকানো শটে নেপালের জালে বল পাঠান ঋতুপর্ণা চাকমা। তার এই দর্শনীয় গোলেই ১-১ সমতায় থেকে বিরতিতে যায় পিটার বাটলারের শিষ্যরা।

উল্লেখ্য, গ্রুপ পর্বে ভুটানকে ১-০ ও শ্রীলঙ্কাকে ২-০ গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে এসেছিল নেপাল। অন্যদিকে, বাংলাদেশ গ্রুপ পর্বে মালদ্বীপকে ৪-২ গোলে হারালেও ভারতের কাছে ৩-০ ব্যবধানে হেরে রানারআপ হিসেবে শেষ চারে জায়গা করে নেয়।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন