Notice: Trying to get property 'post_excerpt' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 56

Notice: Trying to get property 'guid' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 58

এবারের দুর্গাপূজা আনন্দগন পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে : লংগদুতে পুলিশ সুপার সাঈদ

musa

লংগদু প্রতিনিধি:
রাঙামাটি জেলা পুলিশ সুপার সাঈদ তারিকুল হাসান বলেছেন, এবারের দুর্গাপূজা বেশ আনন্দগন পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে। সকল ধমের্র, বর্ণের লোকজন যাতে তাদের ধর্র্মীয় আচার-অনুষ্ঠানাদি নির্ভিঘ্নে করতে পারে তার জন্য সকলের সহযোগিতা থাকতে হবে। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে সৌহাদ্দপূর্ণ পরিবেশে এলাকায় বসবাস করতে হবে।

মঙ্গলবার ১২টার দিকে লংগদু থানা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন ইউপি চেয়ারম্যান, পূজা উদযাপন কমিটির সদস্যবৃন্দ, ও এলাকার গণ্যমান্য ব্যাক্তিদের নিয়ে থানা মিলনায়তনে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে রাঙামাটি জেলা পুলিশ সুপার সাঈদ তারিকুল হাসান একথা বলেছেন।

তিনি আরও বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি যাতে অবনতি না হয় সেদিকে সজাগ থাকতে হবে। কেননা উন্নয়নের পূর্বশর্ত হচ্ছে এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখা। যে এলাকায় যতবেশি শৃঙ্খলা বজায় থাকবে সেখানে পর্যটকদের আগমন ঘটবে। পার্বত্য এলাকায় উন্নয়নের বড় একটি সম্ভাবনাময় হচ্ছে পর্যটন শিল্প গড়ে তোলা।

লংগদু উপজেলার বরকল সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ মাসুক মিয়া’র সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, লংগদু উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ তোফাজ্জল হোসেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও মাইনীমুখ ইউপি চেয়ারম্যান আব্দুল বারেক সরকার। অন্যান্যের মধ্যে আটারকছড়া ইউপি চেয়ারম্যান মঙ্গল কান্তি চাকমা, তিনটিলা শ্রী শ্রী রাধাকৃষ্ণ সেবাশ্রম মন্দির পরিচালনা কমিটির সেক্রেটারী সুভাষ চন্দ্র দাশ বক্তব্য রাখেন।

বিশেষ অতিথি হিসেবে এসময় রাঙামাটি জেলা পরিষদের সদস্য মোঃ জানে আলম, নবাগত সহকারী পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম, লংগদু থানার অফিসার ইনচার্জ আবুল কালাম উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি পুলিশ সুপার সাঈদ তারিকুল হাসান তার বক্তব্যে আরো বলেন, জনসাধারণের মাঝে সবচেয়ে যে বিষয়টা বেশি দ্বন্দ্ব সৃষ্টি করে তা হচ্ছে গুজব। তাই, আপনারা গুজব থেকে সজাগ থাকবেন। এলাকায় কোন ঝামেলাকর পরিস্থিতি সৃষ্টি হলে নিজ নিজ ক্ষেত্রে ঝামেরলার অংশ না হয়ে যেন সমাধানের চেষ্টা করি।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন