কক্সবাজারের চকরিয়ায় আওয়ামীলীগ ও বিএনপি’র কর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া

আবদুল্লাহ নয়ন, কক্সবাজার:
কক্সবাজারের চকরিয়া উপজেলার ডুলাহাজারায় আওয়ামীলীগ ও বিএনপি’র কর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া এবং গুলি বর্ষণের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের মধ্যে ২০ জন আহত হয়েছে। এনিয়ে উভয় পক্ষের মধ্যে পরস্পর বিরোধী বক্তব্য পাওয়া গেছে।
এসময় ৫ টি দোকান ভাংচুর করা হয়। বুধবার বিকাল সাড়ে ৪ টার দিকে চকরিয়ার ডুলহাজার স্টেশনে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আসরের নামায শেষে ডুলহাজারা মসজিদ থেকে একটি মিছিল বের করে বিএনপি। মিছিলটি কিছু দূর যেতে না যেতে আওয়ামীলীগ-বিএনপি’র কর্মীর মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। এক পর্যায়ে বিএনপি’র মিছিল থেকে গুলিবর্ষণ এবং ৫ টি দোকান ভাংচুর করা হয়।

ডুলহাজারা ইউনিয়নের আওয়ামীলীগের সভাপতি জামাল হোসেন জানিয়েছেন, বিএনপি’র মিছিল থেকে কোন কারণ ছাড়াই গুলিবর্ষণ করে স্টেশনে জড়ো থাকা আওয়ামীলীগের কর্মীর উপর হামলা চালায়। এসময় বিএনপি’র কর্মীরা ২০ রাউন্ডের বেশি গুলি বর্ষণ করে। এতে আওয়ামীলীগের ১০ জন কর্মী আহত হয়েছে।
অপরদিকে চকরিয়া উপজেলা বিএনপি’র সভাপতি মিজানুর রহমান চৌধুরী খোকন জানান, ডুলহাজারা এলাকায়  হরতাল পরবর্তি মিছিল করলে বিএনপি’র কর্মীর উপর আওয়ামীলীগ কর্মীরা হামলা চালায়। এতে আবদুল্লাহ আল মামুন, ছৈয়দ আলম, মিজানুর রহমান ও হেলালউদ্দিন সহ ১০ জন বিএনপি ও ছাত্রদল কর্মী আহত হয়েছে। এসময় আওয়ামীলীগের লোকজন ২০ রাউন্ড গুলি বর্ষণ করেছে।

চকরিয়া থানার ওসি রণজিত কুমার বড়ুয়া জানিয়েছেন, আওয়ামীলীগ ও বিএনপি’র কর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এতে আহত হওয়ার কোন খবর তার কাছে নেই।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন