কক্সবাজার পৌর মেয়র মুজিবুর রহমান এর বিরুদ্ধ সংবাদ প্রকাশের প্রতিবাদে মানববন্ধন


মেয়র মুজিবুর রহমান এর বিরুদ্ধ সংবাদ প্রকাশের প্রতিবাদে মানববন্ধন
কয়েকটি সংবাদপত্রে কক্সবাজার পৌর মেয়র মুজিবুর রহমানকে নিয়ে নেতিবাচক সংবাদ প্রকাশ করায় কক্সবাজার পৌর আওয়ামী লীগ প্রতিবাদ সভা ও মানববন্ধনের আয়োজন করে।
বুধবার (২৯ জানুয়ারি) পৌরসভা কার্যালয়ের সামনে পৌর আওয়ামী লীগের সভাপতি নজিবুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে শত শত আওয়ামী লীগ নেতা কর্মী অংশগ্রহণ করে।
উল্লেখ্য ডেইলী স্টার ও স্থানীয় দৈনন্দিন পত্রিকায় মেয়রকে নিয়ে প্রকাশিত বাঁকখালী নদী ভরাট নিয়ে একটি রিপোর্ট ঘিরে বিতর্কের সৃষ্টি হলে এই মানববন্ধন ও প্রতিবাদ সভার আয়োজন করে পৌর আওয়ামী লীগ।
বক্তারা বলেন, ওই দুইটি সংবাদপত্রে প্রকাশিত সংবাদের সত্যতা নেই। এটি মানহানিকর।
ঘটনাপ্রবাহ: কক্সবাজার, ডেইলি স্টার, সংবাদ
Facebook Comment

















