কাপ্তাইয়ে উপজাতীয় সন্ত্রাসী কর্তৃক নিহত চালকের স্ত্রীকে অর্থ প্রদান
কাপ্তাই প্রতিনিধি:
রাঙ্গামাটি জেলা অটোরিক্সা শ্রমিক ইউনিয়ন কাপ্তাই বড়ইছড়ি শাখার উদ্যোগে গতকাল (সোমবার) বিকাল ৪টায় বড়ইছড়ি নিজ কার্যালয়ে সম্প্রতি, উপজাতীয় সন্ত্রাসী কর্তৃক ইউনিয়নের সদস্য সালাউদ্দিন কালু নামের এক চালককে নির্মম ভাবে হত্যা করা হয় । উক্ত চালকের স্ত্রী রুমি বেগমকে কাপ্তাই বড়ইছড়ি অটোরিক্সা শ্রমিক ইউনিয়ন হতে নগদ অর্থ প্রদান ও কাপ্তাই উপজেলা পরিষদ চেয়ারম্যান ও ভাইসচেয়ারম্যানকে সংবর্ধনা প্রদান করা হয়। উক্ত অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন কাপ্তাই বড়ইছড়ি অটোরিক্সা শ্রমিক ইউনিয়নের সভাপতি আমির হোসেন আমু।
এতে প্রধান অতিথি ছিলেন নব নির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান দিলদার হোসেন। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা পরিষদের ভাইসচেয়ারম্যান সুব্রত বিকাশ তংচঙ্গ্যা, বড়ইছড়ি অটোরিক্সা শ্রমিক ইউনিয়নের সম্পাদক নারায়ন চন্দ্র দাশ,সাংবাদিক মোশাররফ হোসেন,সাংবাদিক কবির হোসেন,নজরুল ইসলাম লাভলু,মাহাফুজ আলম, সমিতির সদস্য মোঃ ইউসুফসহ সকল নেতৃবৃন্দ।
নিহত চালকের স্ত্রীকে ইউনিয়নে পক্ষ হতে নগদ বিশ হাজার টাকা এছাড়া ভাইস চেয়ারম্যান সুব্রত বিকাশ তংচঙ্গ্যা ও অকটেন বাবুলের পক্ষ হতে এক হাজার টাকা করে প্রদান করা হয়। নিহত চালক কালুর স্ত্রী রুমি বেগম অনুষ্ঠানে তাঁর স্বামীর হত্যাকারী আসামীদের আটকপূর্বক ফাঁসি দাবি করেন।



















