কাপ্তাই হ্রদ নিয়ে ক্রমেই সংকট বাড়ছে- ঊষাতন তালুকদার

kaptai_lake1

স্টাফ রিপোর্টার :
কাপ্তাই হ্রদ নিয়ে ক্রমে সংকট বাড়ছে। নৌ-পরিবহন, জলেভাসা জমিতে চাষাবাদ, বিদ্যুৎ ও মৎস্য উৎপাদনসহ তৈরি হচ্ছে নানা সংকট। ক্যাপিটাল ড্রেজিংয়ের কথা বললেও নেই বাস্তবায়নের কোন উদ্যোগ। যার মাশুল দিতে হচ্ছে স্থানীয় কৃষকদের।কৃষকরা সঠিক সময়ে করতে পারেনি বোরধানের চাষ। হ্রদের নাব্য ফিরিয়ে আনা যেমন প্রয়োজন, তেমনি জলবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন বৃদ্ধি ও বোর ধান চাষীদের চাহিদা নিশ্চিত করাও প্রয়োজন। ড্রেজিংয়ের মাধ্যমে এসব সমস্যা সমাধান করা সম্ভব বলে রাঙামাটির সংসদ সদস্য ঊষাতন তালুকাদার কাপ্তাই হ্রদের ড্রেজিংয়ের ব্যবস্থার আহবান জানান।

রাঙামাটি জেলা প্রশাসক কার্যালয়ে রাঙ্গামাটি জেলা আইনশৃঙ্খলা ও সমন্বয় বিষয়ক কমিটির সভায় রাঙামাটির সংসদ সদস্য ঊষাতন তালুকাদার এ কথা বলেন।

রাঙামাটি ভারপ্রাপ্ত জেলা প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. মোস্তফা জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা ও সমন্বয় সভায় অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আবু শাহেদ চৌধুরী, অতিরিক্ত জেলা পুলিশ সুপার মো. শহিদুল হক, রাঙামাটি পৌরসভার মেয়র আকবর হোসেন চৌধুরী, রাঙ্গামাটি সিভিল সার্জন ডা. স্নেহ কান্তি চাকমা।

সভায় রাঙামাটি জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য পরিকল্পনা গ্রহণ করা ও পরিকল্পনা মোতাবেক কাজ করতে সবাইকে এগিয়ে আসার আহবান জানানো হয়। আর রাঙামাটি জেলায় অপরাধ কমে আসায় সন্তোষ প্রকাশ করা হয় সভায়।

সভায় বক্তারা শহরের মাদকের অবাদ ব্যবহারে রাঙামাটির সচেতন মহলের সহযোগিতা কামনা করেন। সভায় জানানো হয়, রাঙামাটিতে ইয়াবার চালান দিন দিন বৃদ্ধি পাচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনীকে আরো বেশি কাজ করতে হবে। বক্তারা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরকে আরো বেশি কার্যকর ভূমিকা রাখার আহবান জানান।

অতিরিক্ত জেলা পুলিশ সুপার মো. শহিদুল হক বলেন, শহরে মাদক দ্রব্য নিয়ন্ত্রণে পুলিশ কাজ করে যাচ্ছে। গত কয়েক দিনে বেশ কয়েকজন বড় বড় ব্যবসায়ীকে আটক করা হয়েছে। তিনি বলেন, আশা করি পুলিশকে সহযোগিতা করবে সচেতন মহল। সকলের সহযোগিতা পেলে মাদকে নির্মূল করা সম্ভব।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন