কুতুবদিয়ায় অগ্নিকাণ্ডে ৪ বাড়ি ভস্মীভূত

fec-image

কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার দক্ষিণ ধুরুং নাথপাড়ায় অগ্নিকাণ্ডে ৪টি বাড়ি পুড়ে গেছে। রবিবার (১৫ ফেব্রুয়ারি) রাতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, রবিবার রাত সাড়ে ৭টার দিকে নাথপাড়ার সলিন্দ্র দেবনাথের বাড়িতে আগুন লাগে। এ সময় মুহূর্তের মধ্যে পাশের রবিন্দ্র দেবনাথ, সজল দেবনাথ ও রিপন দেবনাথের বাড়িতে আগুন ছড়িয়ে পড়ে।

ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সোহেল আহমদ জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে দুটি ইউনিটের মাধ্যমে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করা হয়। তবে ততক্ষণে ৪টি বাড়ি পুড়ে যায়। এতে প্রায় ৫ লাখ টাকার সম্পদ পুড়ে গেছে বলে পরিবারগুলো জানিয়েছে। আগুন লাগার প্রকৃত কারণ শনাক্ত করা সম্ভব হয়নি বলেও তিনি জানান।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে দক্ষিণ ধুরুং ইউপি চেয়ারম্যান আলাউদ্দিন আল আজাদ ঘটনাস্থলে যান এবং পরিষদের পক্ষ থেকে জরুরি সহায়তা প্রদান করেন বলে জানা গেছে।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: অগ্নিকাণ্ড, কক্সবাজার, কুতুবদিয়া
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন