Notice: Trying to get property 'post_excerpt' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 56

Notice: Trying to get property 'guid' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 58

ক্রেতা বিক্রেতায় সচল দীঘিনালার বোয়ালখালী নতুন বাজার

dav

দীঘিনালা প্রতিনিধি:

দীঘিনালা উপজেলার বোয়ালখালী নতুন বাজার আবার চালু হয়েছে। শনিবার (৬ এপ্রিল) সাপ্তাহিক হাটবারে পূর্বে ব্যবসা বাণিজ্যে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে ৷

জানা যায়, ১৮ মার্চ শেষ হওয়া উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে পাহাড়িদের ডাক দেয়া বাজার বর্জন কর্মসূচি প্রত্যাহার করতে গত ৩১ মার্চ দীঘিনালা জোনের উদ্যোগে সম্প্রীতি বৈঠকে সকল রাজনৈতিক দলের মধ্যে ভুল বোঝাবুঝির অবসান হয় ৷

শনিবার (৬ এপ্রিল) অন্যান্য হাটবারের জন্য পাহাড়িরা বিভিন্ন কৃষিজাত পণ্য নিয়ে বাজারে আসে।

হাটে আসা পাহাড়িরা জানান, এতদিন আতঙ্কে তাঁরা হাটে আসেননি ৷ বাজার বয়কট কর্মসূচি প্রত্যাহার তাঁরা খুব খুশি ৷

বোয়ালখালী নতুন বাজার ব্যবস্থাপনা কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ জসিম বলেন, পাহাড়ি ভাইদের সাথে আমাদের কোন ভুল বোঝাবুঝি নেই ৷ সবাই মিলে ভ্রাতৃত্বের বন্ধনে আগে যেমন ছিলাম, বর্তমানেও আছি, ভবিষ্যতেও থাকবো ৷

প্রসঙ্গত, এর আগে দুই সপ্তাহ সাপ্তাহিক হাটবারে কোন পাহাড়ি বাজারে আসেনি ৷

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: ক্রেতা বিক্রেতায় সচল দীঘিনালার বোয়ালখালী নতুন বাজার
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন