Notice: Trying to get property 'post_excerpt' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 56

Notice: Trying to get property 'guid' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 58

খাগড়াছড়িতে জাতীয় স্বাস্থ্য সেবা সপ্তাহ শুরু

নিজস্ব প্রতিবেদক, খাগড়াছড়ি প্রতিনিধি:

খাগড়াছড়িতে জাতীয় স্বাস্থ্য সেবা সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৭ এপ্রিল) সকালে এ উপলক্ষে পার্বত্য চট্টগ্রাম শরণার্থী বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি’র নেতৃত্বে পৌর টাউন হল প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়।

র‌্যালিটি শহরের শাপলা চত্বরসহ প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সিভিল সার্জন কার্যালয়ের সামনে শেষ হয়। পরে জেলা সিভিল সার্জন কার্যালয়ের হল রুমে আলোচনাসভা অনুষ্ঠিত হয়।

এতে খাগড়াছড়ির সিভিল সার্জন ডা. মো. ইদ্রিস এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় পার্বত্য জেলা পরিষদের সদস্য আব্দুল জব্বার, অতিরিক্ত পুলিশ সুপার মেহেদি হাসান, জেলা সমাজ সেবা উপ-পরিচালক মনিরুল ইসলাম উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: খাগড়াছড়িতে জাতীয় স্বাস্থ্য সেবা সপ্তাহ শুরু
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন