খাগড়াছড়িতে ব্যতিক্রমী সংবর্ধনায় সিক্ত জেলার বিদায়ী পুলিশ সুপার মিজানুর রহমান
খাগড়াছড়ি প্রতিনিধি:
খাগড়াছড়িতে ছাত্র-ছাত্রী ও অভিবাবকবৃন্দের ব্যাতিক্রম সংবর্ধনায় সিক্ত হলেন জেলার পুলিশ সুপার ও খাগড়াছড়ি পুলিশ লাইন্স স্কুলের পরিচালনা পর্ষদের সভাপতি শেখ মো: মিজানুর রহমান।
মঙ্গলবার সকাল ১১টায় খাগড়াছড়ি পুলিশ লাইন্স স্কুল মাঠে খাগড়াছড়ি পুলিশ লাইন্স স্কুলের পরিচালনা পরিষদ, ছাত্র-ছাত্রী ও অভিবাবকবৃন্দের আয়োজনে জেলার পুলিশ সুপার শেখ মো: মিজানুর রহমানকে বিদায় সর্ম্বধনা দেওয়া হয়। অনুষ্ঠানে বিদায়ী পুলিশ সুপার শেখ মো: মিজানুর রহমানকে শুভেচ্ছা উপহার দিয়ে বিদায় সংবর্ধনা জানান অতিরিক্ত পুলিশ সুপার এনায়েত হোসেন মান্নান।
এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এএসপি সদর সার্কেল মো: রইজ উদ্দিন, কানন দেবনাথ, পার্বত্য জেলা পরিষদের শিক্ষা বিষয়ক আহবায়ক মংক্যচিং চৌধুরী, খাগড়াছড়ি পুলিশ লাইন্স স্কুল পরিচালনা পরিষদের সদস্য বিরো কিশোর চাকমা (অটল) মো: আবুল কাশেম, আকবর হোসেন, মো: শাহাজ উদ্দিন মিয়া, ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: সামছুদ্দিন প্রমুখ।
অনুষ্ঠানে বিদায় পুলিশ সুপার শেখ মো: মিজানুর রহমান বলেন, মানুষ তার কর্মে বেঁচে থাকে। আমরা সকলে ভাল কাজের জন্য প্রতিযোগিতা করবো। আমি আপনাদের সেবক হিসেবে ছিলাম। কে্উ আমার কাজে ও কথায় মনে কষ্ট পেয়ে থাকলে আশা করি সবাই ক্ষমা করে দেবেন। আর সকলে আমার জন্য দোয়া করবেন। এ জেলার মানুষ সহজ সরল। এ জেলার আইন শৃঙ্খলা অন্যান্য জেলার থেকে ভালো থাকার পেছনে খাগড়াছড়ি জেলার কৃতি সন্তান সাংসদ কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি মহোদয়সহ আরো অনেকের অবদান রয়েছে।


















