Notice: Trying to get property 'post_excerpt' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 56

Notice: Trying to get property 'guid' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 58

গুইমারা উপজেলা শ্রমিক লীগের সম্মেলন সম্পন্ন

12121212

নিজস্ব প্রতিনিধি:

খাগড়াছড়ি’র গুইমারা উপজেলা শ্রমিক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার গুইমারা উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে এ কাউন্সিল সম্পন্ন হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গুইমারা উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. জাহাঙ্গীর আলম।

বিশেষ অতিথি ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গুইমারা ইউপি চেয়ারম্যান মেমং মারমা, সাংগঠনিক সম্পাদক আইয়ুব আলী মেম্বার, উপজেলা যুবলীগের সভাপতি বিপ্লব শীল, ছাত্রলীগের সভাপতি সাগর চৌধুরী, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মংসুইচিং মারমা শাস্যে প্রমূখ।

এছাড়াও অন্যান্যদের মধ্যে ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

পরে উপজেলা শ্রমিক লীগের নেতাকর্মীদের প্রস্তাব ও সমর্থনের মাধ্যমে সুভাষ দত্তকে সভাপতি, নুরুন্নবী চৌধুরী রুবেলকে সাধারণ সম্পাদক ও উত্তম মল্লিককে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হয়।

সভা শেষে উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর আলম ও সাধারণ সম্পাদক মেমং মারমার নেতৃত্বে এক আনন্দ মিছিল শুরু হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে এসে শেষ হয়।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন