গুম-খুনের শিকার ব্যক্তিদের পরিবারের সঙ্গে মতবিনিময় সভায় তারেক রহমান

fec-image

বিগত গণতান্ত্রিক আন্দোলনে গুম ও খুনের শিকার ব্যক্তিদের পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় যোগ দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

শনিবার (১৭ জানুয়ারি) বেলা সোয়া ১১টায় রাজধানীর শেরেবাংলা নগর চীন-মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শুরু হওয়া এ অনুষ্ঠানের যৌথ আয়োজন করে আমরা বিএনপি পরিবার ও মায়ের ডাক।

এতে আরও উপস্থিত রয়েছেন– বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, কোষাধ্যক্ষ ও আমরা বিএনপি পরিবারের উপদেষ্টা রশিদুজ্জামান মিল্লাত, নিখোঁজ ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদীর লুনা, বিএনপির সহ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকন, জাতীয় নির্বাহী কমিটির সদস্য হুম্মাম কাদের চৌধুরী, আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান রুমন ও মায়ের ডাক এর সমন্বয়ক সানজিদা ইসলাম তুলি।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: তারেক রহমান
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন